যুক্তি-১ কোন ধরনের আরোহ? ব্যাখ্যা কর।
উত্তর: যুক্তি-১ এ বৈজ্ঞানিক আরোহ প্রকাশিত হয়েছে। কেননা বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের মাধ্যমে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা জানি, যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। বৈজ্ঞানিক আরোহ যেহেতু প্রকৃত আরোহ, সেহেতু আরোহমূলক লম্ফ উপস্থিত। অর্থাৎ এ আরোহে জানা থেকে অজানায় বা বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সংশ্লেষক যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য সমন্ধে নতুন তথ্য দিয়ে থাকে। উদ্দীপকে যুক্তি-১ এসব মানুষ, সব মাছ ওসব পাখি মরণশীল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- সকল প্রাণী হয় মরণশীল। এই যুক্তিতে আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা হয়েছে এবং ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত গঠন করা হয়েছে। এখানে জানা থেকে অজানায় যাওয়া হয়েছে। বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে এবং একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়েছে। সুতরাং এটি একটি বৈজ্ঞানিক আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-১ কোন ধরনের আরোহ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর