শেয়ারFacebookWhatsApp

অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয় কেন?

উত্তর: 'অন্বয়' শব্দের অর্থ মিল। আমরা জানি, অন্বয়ী পদ্ধতি অনুযায়ী মিল বা সাদৃশ্যের ভিত্তিতে নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ এ পদ্ধতির ক্ষেত্রে ব্যবহৃত দৃষ্টান্তসমূহ প্রাকৃতিক পরিবেশে বিদ্যমান থাকে এবং এই দৃষ্টান্তসমূহ নিরীক্ষণ করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কারণেই অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয় কেন?

উদ্দীপক

সুমন ঠান্ডা জাতীয় খাবার গ্রহণ করলে টনসিলাইটিস রোগে আক্রান্ত হয়। আবার ঠান্ডা খাবার পরিহার করলে টনসিলাইটিস রোগে আক্রান্ত হয় না। এতে প্রতীয়মান হয়, ঠান্ডা খাবারই তার টনসিলাইটিস এর কারণ।

Jessore · 2019

উত্তর

পরীক্ষণাত্মক পদ্ধতি পাঁচ প্রকার। যথা- অন্বয়ী, ব্যতিরেকী, যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি ও পরিশেষ পদ্ধতি।

উত্তর

'অন্বয়' শব্দের অর্থ মিল। আমরা জানি, অন্বয়ী পদ্ধতি অনুযায়ী মিল বা সাদৃশ্যের ভিত্তিতে নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ এ পদ্ধতির ক্ষেত্রে ব্যবহৃত দৃষ্টান্তসমূহ প্রাকৃতিক পরিবেশে বিদ্যমান থাকে এবং এই দৃষ্টান্তসমূহ নিরীক্ষণ করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কারণেই অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত দৃষ্টান্তটি কার্যকারণ সম্পর্ক প্রমাণে ব্যতিরেকী পদ্ধতির সাথে সঙ্গতিপূর্ণ।ব্যতিরেকী পদ্ধতি মূলত একটি পরীক্ষণের পদ্ধতি। এ পদ্ধতির ব্যাখ্যায় দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়। দৃষ্টান্ত দুটির একটি হলো সদর্থক এবং অপরটি নঞর্থক হয়। সদর্থক দৃষ্টান্তে ঘটনার কারণ ও কার্য উপস্থিত থাকে এবং নঞর্থক দৃষ্টান্তে ঐ ঘটনার কারণ ও কার্য অনুপস্থিত থাকে। এ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঘটনাটির মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে।উদ্দীপকে বলা হয়েছে, সুমন ঠান্ডা জাতীয় খাবার গ্রহণ করলে টনসিলাইটিসে আক্রান্ত হয়। আবার ঠান্ডা খাবার পরিহার করলে টনসিলাইটিস রোগে আক্রান্ত হয় না। এই সদর্থক ও নঞর্থক দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্তে বলা হয়েছে, ঠান্ডা খাবারই সুমনের টনসিলাইটিসের কারণ। এ কারণে বলা যায়, উদ্দীপকটিতে ব্যতিরেকী পদ্ধতিই প্রতিফলিত হয়েছে।

উত্তর

ব্যতিরেকী পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় ও প্রমাণ করা যায়। এ কারণে ব্যতিরেকী পদ্ধতি হলো পরীক্ষণের পদ্ধতি। নিচে ব্যতিরেকী পদ্ধতির সুবিধা উল্লেখ করা হলো-ব্যতিরেকী পদ্ধতিকে বলা হয় কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি। এর সাহায্যে কার্যকারণ সম্পর্ককে আবিষ্কারের পাশাপাশি তাকে প্রমাণও করা হয়। আমরা জানি, কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে আরোহ অনুমান। আরোহের যথার্থতা নিরূপণের অন্যতম উপায় হলো- কার্যকারণ সম্পর্ক নিরূপণ করা।ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণের পদ্ধতি হওয়ায় এই পদ্ধতি কার্যকারণ সম্পর্ক শুধুমাত্র নিরীক্ষণই করে না, বরং পরীক্ষা করেও দেখে। তাই এই পদ্ধতি থেকে প্রাপ্ত ফলাফল নিশ্চিত হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় সুমন ঠান্ডা খাবারের সঙ্গে টনসিলাইটিসের আবশ্যিক সম্পর্ক প্রমাণ করে। বস্তুত এরূপ নিশ্চিত সিদ্ধান্ত বা সম্পর্ক প্রমাণের কারণে ব্যতিরেকী পদ্ধতি আরোহ অনুমানের বৈজ্ঞানিক পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ।পরিশেষে বলা যায়, ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণের পদ্ধতি হওয়ায় এর সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় ও প্রমাণ করা যায়। তাই এই পদ্ধতি আরোহ অনুমানের যথার্থতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 2nd PaperJessore 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।