শেয়ারFacebookWhatsApp

পরিশেষ পদ্ধতি কী?

উত্তর: যে পরীক্ষামূলক পদ্ধতির ক্ষেত্রে আরোহের সাহায্যে কোনো ঘটনার যে অংশকে পূর্বেই কোনো ঘটনার কারণ বলে জানা গেছে, সে অংশকে ঐ ঘটনা থেকে বিয়োগ করার পর অবশিষ্ট অংশকে পূর্ববর্তী ঘটনা বা পূর্বগের কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে পরিশেষ পদ্ধতি বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

পরিশেষ পদ্ধতি কী?

উদ্দীপক

মজিদ ও রঞ্জিত পাশাপাশি বসে পরীক্ষা দিল। পরীক্ষক দেখলেন যে, মজিদ পাঁচটি প্রশ্নের মধ্যে চারটির নির্ভুল উত্তর দিয়েছে, কিন্তু একটি প্রশ্নের উত্তরে অনেক ভুল করেছে। পরীক্ষক আরো দেখলেন যে, এ চারটি উত্তর রঞ্জিতের উত্তরের সাথে হুবহু মিলে যায়। তখন পরীক্ষক সিদ্ধান্ত নিলেন যে, এ পঞ্চম প্রশ্নের উত্তর মজিদের নিজ বুদ্ধিপ্রসূত।

Dinajpur · 2019

উত্তর

যে পরীক্ষামূলক পদ্ধতির ক্ষেত্রে আরোহের সাহায্যে কোনো ঘটনার যে অংশকে পূর্বেই কোনো ঘটনার কারণ বলে জানা গেছে, সে অংশকে ঐ ঘটনা থেকে বিয়োগ করার পর অবশিষ্ট অংশকে পূর্ববর্তী ঘটনা বা পূর্বগের কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে পরিশেষ পদ্ধতি বলে।

উত্তর

উদ্দীপকে পরীক্ষক পরিশেষ পদ্ধতি ব্যবহার করে পঞ্চম প্রশ্নের উত্তর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন। উদ্দীপকের শিক্ষক মূল ঘটনা থেকে জানা অংশ বাদ দিয়ে অবশিষ্ট অংশের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন। এটি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পরিশেষ পদ্ধতিকে নির্দেশ করে। পরিশেষ পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের অন্যতম পদ্ধতি হলেও এটি কোনো মৌলিক পদ্ধতি নয়। পরিশেষ অর্থ হলো সর্বশেষ বা অবশিষ্ট অংশ। এই পদ্ধতিতে কোনো ঘটনার যে অংশকে পূর্বেই আরোহের সাহায্যে পূর্ববর্তী ঘটনা বা পূর্বগের কারণ বলে জানা গেছে, সেই অংশকে মূল ঘটনা থেকে বাদ দিয়ে অবশিষ্ট অংশকে পূর্ববর্তী ঘটনার কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন: পানিসহ বালতির ওজন ২০ কেজি। আগেই জানা আছে পাত্রের ওজন ৫ কেজি। অতএব, পরিশেষ পদ্ধতি অনুযায়ী বালতির ওজন বাদ দিলে পানির ওজন হবে ১৫ কেজি। উদ্দীপকের পরীক্ষক মজিদের পাঁচটি প্রশ্নের উত্তরের মধ্যে চারটি প্রশ্নের উত্তর রঞ্জিতের সাথে হুবহু মিলে যায় বলে জানতে পেরেছেন। তাই পরীক্ষক মূল ঘটনা থেকে জানা অংশ বাদ দিয়ে অবশিষ্ট অংশকে পূর্ববর্তী ঘটনার কার্য বলে চিহ্নিত করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের পরীক্ষক পরিশেষ পদ্ধতি প্রয়োগ করে পঞ্চম প্রশ্নের উত্তর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন।

উত্তর

উদ্দীপকের পরীক্ষক পরিশেষ পদ্ধতি প্রয়োগ করে সঠিক সিদ্ধান্তে পৌছাতে পেরেছেন। নিচে পরিশেষ পদ্ধতির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের পরীক্ষক মজিদের খাতা মূল্যায়ন করতে গিয়ে পাঁচটি প্রশ্নের মধ্যে চারটি সম্পর্কে জানতে পেরেছেন। আর সব কয়টি প্রশ্ন থেকে জানা অংশ বাদ দিয়ে অবশিষ্ট অংশকে পূর্ববর্তী ঘটনার কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরীক্ষকের এভাবে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি হিসেবে পরিশেষ পদ্ধতিকেই প্রতিফলিত করে। বিভিন্ন জটিল বা মিশ্র ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে পরিশেষ পদ্ধতি খুবই প্রয়োজনীয়। পরিশেষ পদ্ধতির সাহায্যে কোনো মিশ্র কার্য শুদ্ধ ও মিশ্র কারণ থেকে কারণ ও কার্য উভয়ই আলাদা করা যায়। তাই এই পদ্ধতির সাহায্যে কারণ ও কার্য উভয়ই আলাদা করা যায়। বহু কারণবাদজনিত সমস্যার সমাধানে পরিশেষ পদ্ধতি খুবই প্রয়োজনীয়। পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে অনেকটা গাণিতিক হিসাব নিকাশের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। তাই এই পদ্ধতির সাহায্যে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয় পদ্ধতির ক্ষেত্রে প্রয়োগ করার জন্য পরিশেষ পদ্ধতি প্রয়োজনীয়। এছাড়া বৈজ্ঞানিক আবিষ্কারসহ অন্যান্য ক্ষেত্রে পরিশেষ পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছ। সুতরাং দেখা যাচ্ছে যে, উদ্দীপকের পরীক্ষক যে পদ্ধতি প্রয়োগ করে সঠিক সিদ্ধান্তে পৌছাতে পেরেছেন, সেটি হলো পরিশেষ পদ্ধতি। আর মিশ্র ঘটনা ব্যাখ্যা, বৈজ্ঞানিক আবিষ্কার, কারণ ও কার্য নির্ণয়সহ বিভিন্ন ক্ষেত্রে পরিশেষ পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছে।
HSCLogic 2nd PaperDinajpur 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।