শেয়ারFacebookWhatsApp

পরীক্ষণমূলক পদ্ধতিগুলো কী কী?

উত্তর: পরীক্ষণমূলক পদ্ধতি পাঁচ প্রকার। যথা- অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি ও পরিশেষ পদ্ধতি।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

পরীক্ষণমূলক পদ্ধতিগুলো কী কী?

উদ্দীপক

মিথিলা এবং তার মা, বাবা সকলেই একদিন পেটের পীড়ায় আক্রান্ত হয়। তাদের জিজ্ঞাসা করে জানা গেল যে, আগের রাত্রে মিথিলা ভাত, মাছ, মাংস ও ডাল খেয়েছে। মিথিলার মা ভাত, সবজি, ডিম এবং মাংস খেয়েছেন। মিথিলার বাবা রুটি, কলা, মাংস এবং সবজি খেয়েছেন।

Chittagong · 2019

উত্তর

পরীক্ষণমূলক পদ্ধতি পাঁচ প্রকার। যথা- অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি ও পরিশেষ পদ্ধতি।

উত্তর

ব্যতিরেকী পদ্ধতির দৃষ্টান্তসমূহ পরীক্ষণের সাহায্যে সংগৃহীত বলে একে পরীক্ষণের পদ্ধতি বলে। ব্যতিরেকী পদ্ধতিতে যে দৃষ্টান্তের প্রয়োজন, তা কেবল পরীক্ষণের মাধ্যমে পাওয়া যায়। আমরা জানি, ব্যতিরেকী পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত থাকে। যথা: সদর্থক দৃষ্টান্ত ও নঞর্থক দৃষ্টান্ত। সদর্থক দৃষ্টান্তে আলোচ্য ঘটনাটির মূল বৈশিষ্ট্য উপস্থিত থাকে এবং নঞর্থক দৃষ্টান্তে অনুপস্থিত থাকে। উভয় দৃষ্টান্ত পরীক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয়। এ কারণে বলা হয়, ব্যতিরেকী পদ্ধতি হলো পরীক্ষণের পদ্ধতি।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্তটি অন্বয়ী পদ্ধতির অন্তর্ভুক্ত। অন্বয় শব্দের অর্থ হলো মিল। অন্বয়ী পদ্ধতি অনুসারে একাধিক ঘটনার মধ্যে একটি সাধারণ অবস্থাকে ঐ সব ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন- ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত কয়েকজন রোগীর ওপর অনুসন্ধান করে দেখা গেল যে, প্রত্যেকের মধ্যেই অ্যানোফিলিস মশার কামড় খাওয়ার ঘটনা বর্তমান। তাই অন্বয়ী পদ্ধতি অনুসারে বলা যায়, অ্যানোফিলিস নামে বিশেষ প্রজাতির মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ। উদ্দীপকে বর্ণিত, মিথিলা এবং তার মা, বাবা সবাই একদিন পেটের পীড়ায় আক্রান্ত হয়। তাদের জিজ্ঞাসা করে জানা যায় যে, সবাই বিভিন্ন খাবার খেলেও প্রত্যেকেই মাংস খেয়েছিল। এরূপ সাদৃশ্যের কারণে অর্থাৎ অন্বয়ী পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বোঝা যায়, খারাপ মাংস খাওয়ার কারণেই সবার পেটের পীড়া হয়েছিল।

উত্তর

উদ্দীপকে অন্বয়ী পদ্ধতির ইঙ্গিত পাওয়া যায়। নিচে এ পদ্ধতির সুবিধাগুলো বিশ্লেষণ করা হলো— অন্বয়ী পদ্ধতি একটি সহজ-সরল পদ্ধতি। এ পদ্ধতিতে নিরীক্ষণের মাধ্যমে দৃষ্টান্তসমূহ সংগ্রহ করা যায়। বিভিন্ন দৃষ্টান্তে সাধারণ ঘটনা পর্যবেক্ষণ করে সহজেই তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায়। বস্তুত নিরীক্ষণের মাধ্যমে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয় বিধায় এর প্রয়োগক্ষেত্র অপেক্ষাকৃত ব্যাপকতর। পাশাপাশি অন্যান্য পদ্ধতি প্রয়োগ করতে যে শ্রম দিতে হয়, সে তুলনায় অন্বয়ী পদ্ধতি সহজতর। এ পদ্ধতির জন্য পরীক্ষাগার, যন্ত্রপাতি ইত্যাদির প্রয়োজন হয় না । তাই এটি পরীক্ষণমূলক নানাবিধ খরচ থেকে মুক্ত। অন্বয়ী পদ্ধতিতে সহজেই কার্য থেকে যেমন কারণ নির্ণয় করা যায়, তেমনি কারণ থেকেও কার্য নির্ণয় করা যায়। পাশাপাশি এ পদ্ধতিতে সহজেই অবান্তর বা অপ্রাসঙ্গিক বিষয় বাদ দেওয়া যায়। এই কারণে অন্বয়ী পদ্ধতি প্রকল্প প্রণয়নে সহায়ক। তাই দেখা যায়, নিরীক্ষণনির্ভর হওয়ার কারণে অন্বয়ী পদ্ধতি বেশ সুবিধাজনক। অপেক্ষাকৃত সহজ হওয়ায় এবং কৃত্রিম যন্ত্রপাতির প্রয়োজন না থাকায় এ পদ্ধতির প্রয়োগ ব্যাপকভাবে লক্ষণীয়।
HSCLogic 2nd PaperChittagong 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।