উদ্দীপকে বর্তমান সময়ের মন্দার কারণ নির্ণয়ে সহপরিবর্তন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
সহপরিবর্তন পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একটি মৌলিক পদ্ধতি। সহপরিবর্তন কথাটির অর্থ হলো পারস্পরিক পরিবর্তন। অর্থাৎ, এ পদ্ধতিতে পারস্পরিক পরিবর্তন দেখে কারণ ও কার্য নির্ণয় করা হয়। তাই বলা যায় যে, পদ্ধতিতে পূর্ববর্তী ঘটনার হ্রাসবৃদ্ধির সাথে সাথে পরবর্তী ঘটনার হ্রাসবৃদ্ধি লক্ষ করে কারণ ও কার্য নির্ণয় করা হয় তাকে সহপরিবর্তন পদ্ধতি বলে। সহপরিবর্তন পদ্ধতির রূপান্তরিত অবস্থার ক্ষেত্রে দেখা যায় যে, এখানে কোনো কোনো সময় অন্বয়ী পদ্ধতির রূপান্তর হিসেবে সহপরিবর্তন হয়। আবার কখনো কখনো ব্যতিরেকী পদ্ধতির রূপান্তর হিসেবে সহপরিবর্তন হয়। অন্বয়ী পদ্ধতির রূপান্তর হলে সহপরিবর্তন নিরীক্ষণভিত্তিক হয়, আর ব্যতিরেকী পদ্ধতির রূপান্তর হলে সহপরিবর্তন পরীক্ষণভিত্তিক হয়।
পরিশেষে বলা যায় যে, সহপরিবর্তন পদ্ধতিতে কারণ ও কার্যের পরিবর্তন সরাসরি বা বিপরীতভাবে হতে পারে। এ পদ্ধতির সাহায্যে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। তাই সহপরিবর্তন পদ্ধতিটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষণ পদ্ধতি।