শেয়ারFacebookWhatsApp

"ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণের পদ্ধতি" কেন?

উত্তর: ব্যতিরেকী পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একটি মৌলিক পদ্ধতি। এ পদ্ধতি সদর্থক ও নঞর্থক দৃষ্টান্তে একটি বিষয়ে পার্থক্য লক্ষ করে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগের জন্য যেসব দৃষ্টান্তের প্রয়োজন হয় সেসব দৃষ্টান্ত কেবল পরীক্ষণে পাওয়া যায়। তাই ব্যতিরেকী পদ্ধতিকে পরীক্ষণের পদ্ধতি বলা হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

"ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণের পদ্ধতি" কেন?

উদ্দীপক

বেনাপোল স্থলবন্দর দিয়ে একজন আমদানিকারক একটি ট্রাকে ২ টন মাল আমদানি করছিলেন। যেখানে মালের ওজন ছিল ট্রাকের ওজনসহ ৮ টন। কিন্তু শুল্ক কর্মকর্তার এতে সন্দেহ হয়। তিনি বললেন, মালের ট্রাকটি দেখেই বোঝা যায়, এতে উল্লিখিত পরিমাণের চেয়ে মাল বেশি আছে। কারণ ট্রাকটি যত বেশি বোঝাই তত বেশি ওজন হওয়া স্বাভাবিক। মাল বৃদ্ধির সাথে ওজন বৃদ্ধির একটি সম্পর্ক আছে। পরিশেষে শুল্ক কর্মকর্তা ওজন পরিমাপ করে দেখলেন, মাল ছাড়াই ট্রাকের ওজন মাত্র ৩ টন। [ঢাকা বোর্ড ২০১৬]

উত্তর

কার্যকারণ' সম্পর্কবিহীন পর পর দুটি ঘটনার মধ্যে একটিকে অন্যটির কারণ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করলে সিদ্ধান্তে যে ত্রুটি হয় তাকে কাকতালীয় অনুপপত্তি বলে।

উত্তর

ব্যতিরেকী পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একটি মৌলিক পদ্ধতি। এ পদ্ধতি সদর্থক ও নঞর্থক দৃষ্টান্তে একটি বিষয়ে পার্থক্য লক্ষ করে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগের জন্য যেসব দৃষ্টান্তের প্রয়োজন হয় সেসব দৃষ্টান্ত কেবল পরীক্ষণে পাওয়া যায়। তাই ব্যতিরেকী পদ্ধতিকে পরীক্ষণের পদ্ধতি বলা হয়।

উত্তর

উদ্দীপকের শুল্ক কর্মকর্তার বক্তব্য পাঠ্যবইয়ের সহপরিবর্তন পদ্ধতিকে নির্দেশ করে। সহপরিবর্তন পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একটি মৌলিক পদ্ধতি। এ পদ্ধতিতে পারস্পরিক পরিবর্তন দেখে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্য অবিচ্ছেদ্য সম্পর্কে সম্পর্কযুক্ত। তাই কারণ যদি পরিবর্তিত হয় সাথে সাথে কার্যেরও পরিবর্তন ঘটবে। কোনো দুটি ঘটনার একটি পরিবর্তনের সাথে সাথে অন্যটিও যদি পরিবর্তিত হয় তাহলে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে বলে ধরে নিতে হবে। আর একটি ঘটনার পরিবর্তনের সাথে সাথে অন্যটিও একইভাবে পরিবর্তিত হলে পূর্ববর্তী 'ঘটনা, কারণ এবং পরবর্তী ঘটনা কার্য বলে পরিগণিত হবে। যেমন- পরিশেষে বলা যায় যে, সহপরিবর্তন পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একটি সহজতর পদ্ধতি। প্রকৃতির স্থায়ী অবস্থার ক্ষেত্রে এ পদ্ধতি অধিক কার্যকরী। তাছাড়া অন্যান্য পদ্ধতির পরিপূরক হিসেবে এ পদ্ধতি কাজ করে। তাই সহপরিবর্তন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি।

উত্তর

উদ্দীপকের শুল্ক কর্মকর্তার ওজন নির্ণয় পরিশেষ পদ্ধতিকে নির্দেশ করে। আর তার বক্তব্য সহপরিবর্তন পদ্ধতিকে নির্দেশ করে। নিচে এদের তুলনামূলক আলোচনা করা হলো- পরিশেষ পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের সর্বশেষ পদ্ধতি। এ পদ্ধতিতে কোনো ঘটনার কারণ থেকে, জানা অংশ বাদ দিয়ে অবশিষ্ট অংশকে কারণ বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই বলা যায় যে, পরীক্ষণমূলক পদ্ধতিতে কোনো ঘটনার যে অংশ আরোহ পদ্ধতিতে কোনো পূর্ববর্তী ঘটনাসমূহের কার্য বলে জানা গেছে সে অংশকে বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই অবশিষ্ট পূর্ববর্তী ঘটনার কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে পরিশেষ পদ্ধতি বলে। পরিশেষ পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের কোনো মৌলিক পদ্ধতি নয়। যুক্তিবিদ মিল ব্যতিরেকী পদ্ধতির একটি রূপান্তরিত পদ্ধতি হিসেবে পরিশেষ পদ্ধতির প্রবর্তন করেন। অন্যদিকে, সহপরিবর্তন পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একটি মৌলিক পদ্ধতি। এ পদ্ধতিতে কারণ ও কার্যের পারস্পরিক পরিবর্তন দেখে কারণ ও কার্য নির্ণয় করা হয়। অর্থাৎ, যে পদ্ধতিতে কোনো একটি বিশেষ ঘটনার পরিবর্তনের সাথে সাথে অন্য একটি ঘটনাকে পরিবর্তিত হতে দেখে কারণ ও কার্য নির্ণয় করা হয় তাকে সহপরিবর্তন পদ্ধতি বলে। সহপরিবর্তন পদ্ধতিতে কারণের পরিবর্তনের সাথে সাথে কার্য কখনো কখনো সরাসরি পরিবর্তিত হয়। আবার কখনো কখনো বিপরীতভাবে পরিবর্তিত হয়। তবে উভয়ক্ষেত্রেই কারণ ও কার্যের পারস্পরিক পরিবর্তন ঘটে। পরিশেষে বলা যায় যে, সহপরিবর্তন পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একটি মৌলিক পদ্ধতি। আর পরিশেষ পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতিরই একটি রূপান্তরিত পদ্ধতি। তবে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে উভয় পদ্ধতিই পুরুত্ব বহন করে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।