উদ্দীপকে প্রকাশিত পদ্ধতিটির সুবিধা আলোচনা করো।
উত্তর: ব্যতিরেকী পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় ও প্রমাণ করা যায়। এ কারণে ব্যতিরেকী পদ্ধতি হলো পরীক্ষণের পদ্ধতি। নিচে ব্যতিরেকী পদ্ধতির সুবিধা উল্লেখ করা হলো- ব্যতিরেকী পদ্ধতিকে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি বলা হয়। এর সাহায্যে কার্যকারণ সম্পর্ককে শুধু আবিষ্কারই করা হয় না, তাকে প্রমাণও করা হয়। আমরা জানি, আরোহ অনুমান কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। আরোহের যথার্থতা নিরূপণের অন্যতম উপায় হলো- কার্যকারণ সম্পর্ক নিরূপণ করা। ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণের পদ্ধতি হওয়ায় এই পদ্ধতি কার্যকারণ সম্পর্ক শুধুমাত্র নিরীক্ষণই করে না, বরং পরীক্ষা করেও দেখে। তাই এই পদ্ধতি থেকে প্রাপ্ত ফলাফল নিশ্চিত হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় রুনা তার মামার উপস্থিতির সাথে সুগন্ধের আবশ্যিক সম্পর্ক প্রমাণ করে। এরূপ নিশ্চিত সিদ্ধান্ত বা সম্পর্ক প্রমাণের কারণেই ব্যতিরেকী পদ্ধতি আরোহ অনুমানের বৈজ্ঞানিক পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায়, ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণের পদ্ধতি হওয়ায় এর সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় ও প্রমাণ করা যায়। তাই এই পদ্ধতি আরোহ অনুমানের যথার্থতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রকাশিত পদ্ধতিটির সুবিধা আলোচনা করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর