উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটি কি নিরীক্ষণের পদ্ধতি? উত্তরের পক্ষে তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে নির্দেশিত অন্বয়ী পদ্ধতিটি হলো নিরীক্ষণের পদ্ধতি। অন্বয়ী পদ্ধতি মূলত নিরীক্ষণভিত্তিক। কারণ পরীক্ষণের সাহায্যে এ পদ্ধতির দৃষ্টান্ত সংগ্রহ করা আবশ্যক নয়। প্রাকৃতিক পরিবেশেই এ পদ্ধতির দৃষ্টান্ত সংগ্রহ করা সম্ভব। অন্বয়ী পদ্ধতিতে দৃষ্টান্ত সংগ্রহের জন্য নিয়ন্ত্রিত পরিবেশের প্রয়োজন হয় না, বরং অতি সহজেই প্রাকৃতিক পরিবেশে তা সংগ্রহ করা যায়। এ পদ্ধতির ক্ষেত্রে ব্যবহৃত দৃষ্টান্তসমূহ প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাপ্ত হওয়ায় অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়। অন্যদিকে প্রকৃতিতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো নিয়ন্ত্রিত পরিবেশে সংঘটিত করা সম্ভব নয়। যেমন- ভূমিকম্পের প্রভাব, যুদ্ধের ভয়াবহতা প্রভৃতি। এরূপ ঘটনার কারণ নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই অন্বয়ী পদ্ধতির ওপর নির্ভর করতে হয়। সে বিচারেও এ পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়। পরিশেষে বলা যায়, অন্বয়ী পদ্ধতিতে বিভিন্ন ঘটনা বা বিষয়ে বিদ্যমান সাদৃশ্য বা মিলের ভিত্তিতে কার্য ও কারণ নির্ণয় করা হয়। এই সাদৃশ্য বা মিল জানার জন্য ব্যক্তির নিরীক্ষণ বা অভিজ্ঞতা নির্ভর জ্ঞান থাকতে হয়। এসব কারণে যুক্তিবিদরা অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলে আখ্যায়িত করেছেন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটি কি নিরীক্ষণের পদ্ধতি? উত্তরের পক্ষে তোম…
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর