উদ্দীপকে বারেকের বক্তব্য কোন পরীক্ষণমূলক পদ্ধতিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বারেকের বক্তব্য সহপরিবর্তন পদ্ধতিকে নির্দেশ করে। 'সহপরিবর্তন' শব্দটির অর্থ হলো পারস্পরিক সমান পরিবর্তন। সহপরির্তন পদ্ধতিতে বলা হয়, একটি ঘটনার পরিবর্তনের সাথে সাথে যদি অন্য ঘটনাও সমানভাবে পরিবর্তিত হয়, তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য বলে। সহপরিবর্তন পদ্ধতির নীতি অনুসারে এই পরিবর্তন সমমুখীও হতে পারে আবার বিপরীতমুখীও হতে পারে। যেমন- বায়ুর চাপ বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে ব্যারোমিটারের পারদ স্তম্ভের মাত্রাও বৃদ্ধি বা হ্রাস পায়। এরূপ পরিবর্তনের কারণে বলা হয়, বায়ুর চাপের হ্রাস- বৃদ্ধিই পারদের ওঠা-নামার কারণ। উদ্দীপকে বর্ণিত ঘটনায় বারেক বলে, শীতকালে যতই বেশি শীত বাড়তে থাকে সবজির দামও তত কমতে থাকে। আবার শীত যখন কমতে থাকে সবজির দামও তত বাড়তে থাকে। এভাবে শীতের মাত্রার সাথে দ্রব্যের দামের যে বিপরীতমুখী সম্পর্ক তা সহপরিবর্তন পদ্ধতির সাহায্যে জানা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বারেকের বক্তব্য কোন পরীক্ষণমূলক পদ্ধতিকে নির্দেশ করে? ব্যা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর