শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ তোমার পাঠ্য যে দুটি বিষয়কে নির্দেশ করে, তা বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যকল্প-২ এ অন্বয়ী পদ্ধতি এবং দৃশ্যকল্প-৩ এ ব্যতিরেকী পদ্ধতির ইঙ্গিত রয়েছে। নিম্নে পদ্ধতি দুটি বিশ্লেষণ করা হলো- অন্বয় শব্দের অর্থ হলো মিল। অন্বয়ী পদ্ধতি অনুসারে একাধিক ঘটনার একটি সাধারণ অবস্থাকে ঐ সব ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হয়। এটি একটি সহজ-সরল পদ্ধতি। এ পদ্ধতিতে নিরীক্ষণের মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা যায়। এ কারণে এ পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয় । অন্বয়ী পদ্ধতিতে যেমন সহজেই কার্য থেকে কারণ নির্ণয় করা যায় তেমনি কারণ থেকেও কার্য নির্ণয় করা যায়। যেমন- দৃশ্যকল্প-২ এ বর্ণিত, সকল ক্ষেত্রে অ্যানোফিলিস মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ। অর্থাৎ ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রোগীর ওপর অনুসন্ধান করে দেখা গেছে প্রত্যেকের ক্ষেত্রেই অ্যানোফিলিস মশার কামড় খাওয়ার ঘটনা বর্তমান। তাই অন্বয়ী পদ্ধতি অনুসারে বলা যায়, অ্যানোফিলিস মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ। ব্যতিরেকী পদ্ধতি মূলত পরীক্ষণের পদ্ধতি। এ পদ্ধতির ব্যাখ্যায় দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়। দৃষ্টান্ত দুটির একটি সদর্থক এবং অপরটি নঞর্থক হয়। সদর্থক দৃষ্টান্তে ঘটনার কারণ ও কার্য উপস্থিত থাকে এবং নঞর্থক দৃষ্টান্তে তা থাকে না। এ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঘটনাটির মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। যেমন-দৃশ্যকল্প-৩ এ বর্ণিত, যে পাত্রে বাতাস আছে সে পাত্রের ঘণ্টাধ্বনি শোনা যায়। যে পাত্রে বাতাস নেই, সে পাত্রের ঘণ্টাধ্বনি শোনা যায় না। অর্থাৎ সদর্থক ও নর্থক দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে বলা হয় দৃশ্যকল্প-৩ এ ব্যতিরেকী পদ্ধতির প্রতিফলন ঘটেছে। পরিশেষে বলা যায়, অন্বয়ী পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি হলো পরীক্ষণ। পদ্ধতির দুটি মৌলিক রূপ। দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ এগুলোর দৃষ্টান্তই পরিলক্ষিত হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ তোমার পাঠ্য যে দুটি বিষয়কে নির্দেশ করে…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি ও পারদ স্তম্ভের ঊর্ধ্বগতি। দৃশ্যকল্প-২: সকল ক্ষেত্রে অ্যানোফিলিস মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ। দৃশ্যকল্প-৩: যে পাত্রে বাতাস আছে সে পাত্রের ঘণ্টাধ্বনি শোনা যায়। যে পাত্রে বাতাস নেই, সে পাত্রের ঘণ্টাধ্বনি শোনা যায় না।

Barisal · 2019

উত্তর

কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করার জন্য যে পদ্ধতিসমূহ ব্যবহৃত হয় সেগুলোই পরীক্ষণমূলক পদ্ধতি।

উত্তর

কার্যকারণ হচ্ছে কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক যার মাধ্যমে কোনো ঘটনা বা বিষয়ের সত্যতা যাচাই করা হয়। যেমন— একটি লোক বিষপান করেছে এবং বিষের প্রভাবে তার মৃত্যু হয়েছে। সুতরাং বিষপান হচ্ছে লোকটির মৃত্যুর কারণ। এখানে বিষপান ও মৃত্যুর ঘটনার সাথে যে অপরিহার্য সম্পর্ক প্রকাশ পেয়েছে তা-ই কার্যকারণ সম্পর্ক এভাবে কোনো সার্বিক সত্য প্রতিষ্ঠার জন্য কার্যকারণ নীতি দরকার হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ে বর্ণিত সহপরিবর্তন পদ্ধতিকে নির্দেশ করে। সহপরিবর্তন কথাটির অর্থ হচ্ছে একই সাথে পরিবর্তন বা হ্রাস-বৃদ্ধি। যুক্তিবিদ্যায় সহপরিবর্তন পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি, যার দ্বারা দুটি ঘটনাকে একই সাথে পরিবর্তিত হতে দেখে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক অনুমান করা হয়। যেমন- আমরা লক্ষ করি যে, বায়ুর চাপ ও ব্যারোমিটারের পারদ স্তম্ভ একই রকম আনুপাতিক হারে বাড়ে ও কমে । এদের একটি বাড়লে অন্যটি কমে এবং একটি কমলে অন্যটি বাড়ে। দৃশ্যকল্প-১ এ থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি ও পারদ স্তম্ভের উর্ধ্বগতির কথা বলা হয়েছে। এরূপ সমমুখী পরিবর্তন সহপরিবর্তন পদ্ধতিকেই নির্দেশ করে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ অন্বয়ী পদ্ধতি এবং দৃশ্যকল্প-৩ এ ব্যতিরেকী পদ্ধতির ইঙ্গিত রয়েছে। নিম্নে পদ্ধতি দুটি বিশ্লেষণ করা হলো- অন্বয় শব্দের অর্থ হলো মিল। অন্বয়ী পদ্ধতি অনুসারে একাধিক ঘটনার একটি সাধারণ অবস্থাকে ঐ সব ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হয়। এটি একটি সহজ-সরল পদ্ধতি। এ পদ্ধতিতে নিরীক্ষণের মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা যায়। এ কারণে এ পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয় । অন্বয়ী পদ্ধতিতে যেমন সহজেই কার্য থেকে কারণ নির্ণয় করা যায় তেমনি কারণ থেকেও কার্য নির্ণয় করা যায়। যেমন- দৃশ্যকল্প-২ এ বর্ণিত, সকল ক্ষেত্রে অ্যানোফিলিস মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ। অর্থাৎ ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রোগীর ওপর অনুসন্ধান করে দেখা গেছে প্রত্যেকের ক্ষেত্রেই অ্যানোফিলিস মশার কামড় খাওয়ার ঘটনা বর্তমান। তাই অন্বয়ী পদ্ধতি অনুসারে বলা যায়, অ্যানোফিলিস মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ। ব্যতিরেকী পদ্ধতি মূলত পরীক্ষণের পদ্ধতি। এ পদ্ধতির ব্যাখ্যায় দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়। দৃষ্টান্ত দুটির একটি সদর্থক এবং অপরটি নঞর্থক হয়। সদর্থক দৃষ্টান্তে ঘটনার কারণ ও কার্য উপস্থিত থাকে এবং নঞর্থক দৃষ্টান্তে তা থাকে না। এ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঘটনাটির মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। যেমন-দৃশ্যকল্প-৩ এ বর্ণিত, যে পাত্রে বাতাস আছে সে পাত্রের ঘণ্টাধ্বনি শোনা যায়। যে পাত্রে বাতাস নেই, সে পাত্রের ঘণ্টাধ্বনি শোনা যায় না। অর্থাৎ সদর্থক ও নর্থক দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে বলা হয় দৃশ্যকল্প-৩ এ ব্যতিরেকী পদ্ধতির প্রতিফলন ঘটেছে। পরিশেষে বলা যায়, অন্বয়ী পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি হলো পরীক্ষণ। পদ্ধতির দুটি মৌলিক রূপ। দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ এগুলোর দৃষ্টান্তই পরিলক্ষিত হয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ তোমার পাঠ্য যে দুটি বিষয়কে নির্দেশ করে… | Prosthuti