দৃশ্যকল্প-১ এ কার্যকারণ সংক্রান্ত কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ কার্যকারণ সম্পর্ক প্রমাণে একটি শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে। আমরা জানি, কারণ হলো সদর্থক ও নঞর্থক শর্তের সমষ্টি। কিন্তু কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে একটি শর্তকেই কারণ বলে মনে করলে ভ্রান্তির সৃষ্টি হয়। যাকে বলে শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি। বস্তুত ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগে এ দোষ ঘটতে পারে। দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, আমরা ফল খেলে সুস্থ থাকি। অতএব, ফল খাওয়াই সুস্বাস্থ্যের কারণ। এখানে একটি শর্তকে কারণ বলে মনে করা হয়েছে। অর্থাৎ ফল খাওয়াই সুস্বাস্থ্যের একমাত্র কারণ বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু সুস্থ থাকার এটিই একমাত্র কারণ নয়। এ কারণে দৃষ্টান্তটিতে একটি শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কার্যকারণ সংক্রান্ত কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর