২য় দৃশ্যকল্পে কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে?
উত্তর: ২য় দৃশ্যকল্পে ব্যতিরেকী পদ্ধতির নিয়ম লঙ্ঘিত হয়েছে। এ কারণে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। ব্যতিরেকী পদ্ধতি মূলত একটি পরীক্ষণমূলক পদ্ধতি। কিন্তু এ পদ্ধতি নিরীক্ষণের ওপর প্রতিষ্ঠিত হলে কাকতালীয় অনুপপত্তি ঘটে। যার দৃষ্টান্ত ২য় দৃশ্যকল্পে পাওয়া যায়। ২য় দৃশ্যকল্পে বলা হয়েছে, রহিম বাসা থেকে বের হতে গিয়ে হোঁচট খায় এবং রাস্তায় তার দুর্ঘটনা ঘটে। সুতরাং হোঁচট খাওয়া দুর্ঘটনার কারণ। এতে একটি সদর্থক ও নঞর্থক দৃষ্টান্তের উল্লেখ আছে। উক্ত দৃষ্টান্ত অনুসারে, 'হোচট খাওয়া' যখন অনুপস্থিত ছিল, তখন দুর্ঘটনাও অনুপস্থিত ছিল। এরপর 'হোচট খাওয়া' যখন উপস্থিত হলো তখন দুর্ঘটনাও উপস্থিত হলো। এ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে, হোঁচট খাওয়া দুর্ঘটনার কারণ। কিন্তু হোচট খাওয়ার সাথে দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই। তাই যুক্তিটিতে ব্যতিরেকী পদ্ধতির নিয়ম লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
২য় দৃশ্যকল্পে কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে?
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর