উদ্দীপকে জামালের বক্তব্যটির সঙ্গে তুমি কি একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জামালের বক্তব্যটির সঙ্গে আমি একমত নই। কারণ তার বক্তব্যে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। কোন একটা বিষয়ের প্রয়োজনীয় সকল অবস্থা নিরীক্ষা না করে, বিশেষ করে প্রতিকূল দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটে। যেমন- কয়েকজন লম্বা লোককে নিরীক্ষণ করে দেখা গেল যে, তাদের বুদ্ধি কম। এ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, লম্বা লোকের বুদ্ধি কম হয়। এক্ষেত্রে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটবে। কারণ যেসব লম্বা লোক বুদ্ধিমান, তাদেরকে অনিরীক্ষিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় কতিপয় মানুষ দাওয়াতের খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়। এ ঘটনা শুনে জামাল বলে, 'দাওয়াতের খাবার খেলেই পেটের অসুখ হয়। অর্থাৎ সে একটি বিশেষ ঘটনার প্রয়োজনীয় অবস্থা পর্যবেক্ষণ না করেই সার্বিক সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্তের কোনো কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা যায় না। এ কারণেই জামালের বক্তব্যটির গ্রহণযোগ্য নয়। পরিশেষে বলা যায়, অন্বয়ী পদ্ধতিতে কতিপয় দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তাদের মধ্যে সাধারণ অবস্থার উপস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা জরুরি। কিন্তু উদ্দীপকের জামালের বক্তব্যে কোনো কার্যকারণ সম্পর্ক লক্ষ করা যায় না। এ কারণে তার বক্তব্যে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। সঙ্গত কারণেই আমি জামালের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জামালের বক্তব্যটির সঙ্গে তুমি কি একমত? তোমার উত্তরের পক্ষে…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর