উদ্দীপকে ডায়রিয়া রোগের কারণ অনুসন্ধানের যে পরীক্ষণাত্মক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ডায়রিয়া রোগের কারণ অনুসন্ধানের অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। অন্বয় শব্দের অর্থ হলো মিল। অন্বয়ী পদ্ধতি অনুসারে একাধিক ঘটনার একটি সাধারণ (General) অবস্থাকে ঐ সব ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন- ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত কয়েকজন রোগীর ওপর অনুসন্ধান করে দেখা গেলো প্রত্যেকের মধ্যেই এনোফিলিস মশার কামড় বর্তমান। অতএব বলা যায়, এনোফিলিস মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ। উদ্দীপকে বর্ণিত ঘটনায় একটি গ্রামের অনেক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়। এর কারণ অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা গ্রামের একটি দাওয়াতে দুপুরের খাবার খেয়েছিল। সুতরাং দাওয়াতের খাবার খাওয়াই তাদের (সাধারণ বিষয়) ডায়রিয়ার কারণ। গ্রামের সেসব মানুষের ডায়রিয়ার কারণ নির্ণয়ের এরূপ পদ্ধতি অন্বয়ী পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ডায়রিয়া রোগের কারণ অনুসন্ধানের যে পরীক্ষণাত্মক পদ্ধতি প্…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর