শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-২ এর সিদ্ধান্তটি কী যথার্থ? বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপক-২ এর সিদ্ধান্তটি যথার্থ নয়। কারণ উদ্দীপকটিতে অন্বয়ী পদ্ধতির অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। অন্বয়ী পদ্ধতিতে কোনো ঘটনার কারণ নির্ণয় করতে হলে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু সব ঘটনাই গুরুত্বপূর্ণ নয়। এমন হতে পারে যে প্রয়োজনীয় ঘটনাসমূহ পর্যবেক্ষণ না করে, কয়েকটি অপ্রয়োজনীয় অবস্থা পর্যবেক্ষণের ভিত্তিতে কোনো কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হলো। এক্ষেত্রে প্রয়োজনীয় অবস্থা বা বাস্তব অবস্থার অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটে। যেমন- কোনো হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে রাখা সকল রোগী মারা গেল। এ থেকে এটা মনে করা হলো যে, নিবিড় তত্ত্বাবধান কেন্দ্রে (ICU-তে) রাখাই মৃত্যুর কারণ। এক্ষেত্রে যে বাস্তব অবস্থাটি . অনিরীক্ষিত তা হলো, নিবিড় তত্ত্বাবধানে সাধারণত মুমূর্ষু রোগীদেরই রাখা হয়। কাজেই তাদের সকলে বা অনেকেই মারা যাওয়াটা অস্বাভাবিক নয়। উদ্দীপক-২ এ বলা হয়েছে, সাতক্ষীরা থেকে খুলনার মৃত্যুসংখ্যা বেশি, সুতরাং খুলনা একটি অস্বাস্থ্যকর স্থান। এখানে খুলনা জেলার মৃত্যুসংখ্যা বেশি বলেই জেলাটিকে অস্বাস্থ্যকর স্থান বলাটা অনিরীক্ষণজনিত সমস্যা। আর এ থেকেই উদ্দীপকে অন্বয়ী পদ্ধতির অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, ভুলভাবে বা শুধু কতিপয় দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত নেওয়ার কারণে অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটে। উদ্দীপক-২ এ এরই দৃষ্টান্ত পরিলক্ষিত হয়৷

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপক-২ এর সিদ্ধান্তটি কী যথার্থ? বিশ্লেষণ করো।

উদ্দীপক

উদ্দীপক-১: নবজাতকের আগমনই পরিবারের সমৃদ্ধির কারণ। উদ্দীপক-২: সাতক্ষীরা থেকে খুলনার মৃত্যুসংখ্যা বেশি, সুতরাং খুলনা একটি অস্বাস্থ্যকর স্থান।

Comilla · 2019

উত্তর

দ্বিকোটিক বিভাগ মূলত একটি আকারগত প্রক্রিয়া, যেখানে কোনো জাতিকে একটি সদর্থক ও তার নঞর্থক উপজাতিতে বিভক্ত করতে হয়।

উত্তর

কার্যকারণ সম্পর্কবিহীন দুটি কার্যের একটিকে অন্যটির কারণ বলে সিদ্ধান্ত গ্রহণ করলে সহ-কার্যকারণজনিত অনুপপত্তি ঘটে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। আর কারণ থাকে আগে এবং কার্য থাকে কারণের পরে। কিন্তু অনেক সময় দুটি সহকার্যকে ঘটতে দেখে একটিকে অন্যটির কারণ মনে করা হয়। এভাবে কার্যকারণ সম্পর্কবিহীন দুটি কার্যের একটিকে অন্যটির কারণ বলে সিদ্ধান্ত নেওয়া হলে তা ত্রুটিপূর্ণ হয় । এই ত্রুটিকেই সহকার্যকে কারণ হিসেবে গ্রহণ সংক্রান্ত অনুপপত্তি বলে।

উত্তর

উদ্দীপক-১ এ কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। ব্যতিরেকী পদ্ধতির ভ্রান্ত প্রয়োগে কাকতালীয় অনুপপত্তি ঘটে। ব্যতিরেকী পদ্ধতি মূলত একটি পরীক্ষণ পদ্ধতি। কিন্তু একে যখন ভ্রান্তভাবে নিরীক্ষণের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং কোনো অবান্তর ঘটনার উপস্থিতি বা অনুপস্থিতিকে পার্থক্যসূচক ঘটনা মনে করে কার্যকারণ সম্পর্ক প্রমাণের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে অনুপপত্তি দেখা দেয়। এই অনুপপত্তিকে কাকতালীয় অনুপপত্তি বলা হয়। উদ্দীপক-১ এ বলা হয়েছে, নবজাতকের আগমনই পরিবারের সমৃদ্ধির কারণ। কিন্তু বাস্তবে নবজাতকের আগমনের সাথে পরিবারের সমৃদ্ধির কোনো কার্যকারণ সম্পর্ক নেই । এটি একটি আকস্মিক ঘটনামাত্র । তাই এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপক-২ এর সিদ্ধান্তটি যথার্থ নয়। কারণ উদ্দীপকটিতে অন্বয়ী পদ্ধতির অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। অন্বয়ী পদ্ধতিতে কোনো ঘটনার কারণ নির্ণয় করতে হলে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু সব ঘটনাই গুরুত্বপূর্ণ নয়। এমন হতে পারে যে প্রয়োজনীয় ঘটনাসমূহ পর্যবেক্ষণ না করে, কয়েকটি অপ্রয়োজনীয় অবস্থা পর্যবেক্ষণের ভিত্তিতে কোনো কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হলো। এক্ষেত্রে প্রয়োজনীয় অবস্থা বা বাস্তব অবস্থার অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটে। যেমন- কোনো হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে রাখা সকল রোগী মারা গেল। এ থেকে এটা মনে করা হলো যে, নিবিড় তত্ত্বাবধান কেন্দ্রে (ICU-তে) রাখাই মৃত্যুর কারণ। এক্ষেত্রে যে বাস্তব অবস্থাটি . অনিরীক্ষিত তা হলো, নিবিড় তত্ত্বাবধানে সাধারণত মুমূর্ষু রোগীদেরই রাখা হয়। কাজেই তাদের সকলে বা অনেকেই মারা যাওয়াটা অস্বাভাবিক নয়। উদ্দীপক-২ এ বলা হয়েছে, সাতক্ষীরা থেকে খুলনার মৃত্যুসংখ্যা বেশি, সুতরাং খুলনা একটি অস্বাস্থ্যকর স্থান। এখানে খুলনা জেলার মৃত্যুসংখ্যা বেশি বলেই জেলাটিকে অস্বাস্থ্যকর স্থান বলাটা অনিরীক্ষণজনিত সমস্যা। আর এ থেকেই উদ্দীপকে অন্বয়ী পদ্ধতির অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, ভুলভাবে বা শুধু কতিপয় দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত নেওয়ার কারণে অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটে। উদ্দীপক-২ এ এরই দৃষ্টান্ত পরিলক্ষিত হয়৷
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।