উদ্দীপক-১ এ কোন অনুপপত্তি ঘটেছে? তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১ এ কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। ব্যতিরেকী পদ্ধতির ভ্রান্ত প্রয়োগে কাকতালীয় অনুপপত্তি ঘটে। ব্যতিরেকী পদ্ধতি মূলত একটি পরীক্ষণ পদ্ধতি। কিন্তু একে যখন ভ্রান্তভাবে নিরীক্ষণের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং কোনো অবান্তর ঘটনার উপস্থিতি বা অনুপস্থিতিকে পার্থক্যসূচক ঘটনা মনে করে কার্যকারণ সম্পর্ক প্রমাণের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে অনুপপত্তি দেখা দেয়। এই অনুপপত্তিকে কাকতালীয় অনুপপত্তি বলা হয়। উদ্দীপক-১ এ বলা হয়েছে, নবজাতকের আগমনই পরিবারের সমৃদ্ধির কারণ। কিন্তু বাস্তবে নবজাতকের আগমনের সাথে পরিবারের সমৃদ্ধির কোনো কার্যকারণ সম্পর্ক নেই । এটি একটি আকস্মিক ঘটনামাত্র । তাই এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক-১ এ কোন অনুপপত্তি ঘটেছে? তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর