পরীক্ষক যে পদ্ধতি প্রয়োগ করে সঠিক সিদ্ধান্তে পৌছাতে পেরেছেন, সে পদ্ধতির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের পরীক্ষক পরিশেষ পদ্ধতি প্রয়োগ করে সঠিক সিদ্ধান্তে পৌছাতে পেরেছেন। নিচে পরিশেষ পদ্ধতির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের পরীক্ষক মজিদের খাতা মূল্যায়ন করতে গিয়ে পাঁচটি প্রশ্নের মধ্যে চারটি সম্পর্কে জানতে পেরেছেন। আর সব কয়টি প্রশ্ন থেকে জানা অংশ বাদ দিয়ে অবশিষ্ট অংশকে পূর্ববর্তী ঘটনার কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরীক্ষকের এভাবে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি হিসেবে পরিশেষ পদ্ধতিকেই প্রতিফলিত করে। বিভিন্ন জটিল বা মিশ্র ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে পরিশেষ পদ্ধতি খুবই প্রয়োজনীয়। পরিশেষ পদ্ধতির সাহায্যে কোনো মিশ্র কার্য শুদ্ধ ও মিশ্র কারণ থেকে কারণ ও কার্য উভয়ই আলাদা করা যায়। তাই এই পদ্ধতির সাহায্যে কারণ ও কার্য উভয়ই আলাদা করা যায়। বহু কারণবাদজনিত সমস্যার সমাধানে পরিশেষ পদ্ধতি খুবই প্রয়োজনীয়। পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে অনেকটা গাণিতিক হিসাব নিকাশের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। তাই এই পদ্ধতির সাহায্যে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয় পদ্ধতির ক্ষেত্রে প্রয়োগ করার জন্য পরিশেষ পদ্ধতি প্রয়োজনীয়। এছাড়া বৈজ্ঞানিক আবিষ্কারসহ অন্যান্য ক্ষেত্রে পরিশেষ পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছ। সুতরাং দেখা যাচ্ছে যে, উদ্দীপকের পরীক্ষক যে পদ্ধতি প্রয়োগ করে সঠিক সিদ্ধান্তে পৌছাতে পেরেছেন, সেটি হলো পরিশেষ পদ্ধতি। আর মিশ্র ঘটনা ব্যাখ্যা, বৈজ্ঞানিক আবিষ্কার, কারণ ও কার্য নির্ণয়সহ বিভিন্ন ক্ষেত্রে পরিশেষ পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
পরীক্ষক যে পদ্ধতি প্রয়োগ করে সঠিক সিদ্ধান্তে পৌছাতে পেরেছেন, সে পদ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর