উদ্দীপকে পরীক্ষণমূলক যে পদ্ধতির প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্তটি অন্বয়ী পদ্ধতির অন্তর্ভুক্ত। অন্বয় শব্দের অর্থ হলো মিল। অন্বয়ী পদ্ধতি অনুসারে একাধিক ঘটনার মধ্যে একটি সাধারণ অবস্থাকে ঐ সব ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন- ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত কয়েকজন রোগীর ওপর অনুসন্ধান করে দেখা গেল যে, প্রত্যেকের মধ্যেই অ্যানোফিলিস মশার কামড় খাওয়ার ঘটনা বর্তমান। তাই অন্বয়ী পদ্ধতি অনুসারে বলা যায়, অ্যানোফিলিস নামে বিশেষ প্রজাতির মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ। উদ্দীপকে বর্ণিত, মিথিলা এবং তার মা, বাবা সবাই একদিন পেটের পীড়ায় আক্রান্ত হয়। তাদের জিজ্ঞাসা করে জানা যায় যে, সবাই বিভিন্ন খাবার খেলেও প্রত্যেকেই মাংস খেয়েছিল। এরূপ সাদৃশ্যের কারণে অর্থাৎ অন্বয়ী পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বোঝা যায়, খারাপ মাংস খাওয়ার কারণেই সবার পেটের পীড়া হয়েছিল।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পরীক্ষণমূলক যে পদ্ধতির প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটি ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর