দৃষ্টান্ত-১ এ এবং দৃষ্টান্ত-২ এ তোমার পাঠ্য যে বিষয় দুটিকে নির্দেশ করে সেগুলো আলোচনা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ এ অন্বয়ী পদ্ধতি এবং দৃষ্টান্ত-২ এ ব্যতিরেকী পদ্ধতিকে নির্দেশ করে। নিচে উভয় বিষয় আলোচনা করা হলো— অন্বয় শব্দের অর্থ হলো মিল। অন্বয়ী পদ্ধতি অনুসারে একাধিক ঘটনার একটি সাধারণ অবস্থাকে ঐ সব ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন- দৃষ্টান্ত-১ এ দেখানো হয়েছে যে, পূর্বগ অংশের প্রতিটি ...দৃষ্টান্তে চ উপস্থিত এবং অনুগ অংশে য উপস্থিত। অন্বয়ী পদ্ধতির সাহায্যে এ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, চ হচ্ছে য এর কারণ। বস্তুত এটি একটি নিরীক্ষণের পদ্ধতি। ব্যতিরেকী পদ্ধতি হলো যথার্থ পরীক্ষণের পদ্ধতি। এ পদ্ধতিতে সদর্থক ও নঞর্থক উভয় দৃষ্টান্তই পাওয়া যায়। সদর্থক দৃষ্টান্তে আলোচ্য ঘটনাটির মূল বৈশিষ্ট্য উপস্থিত থাকে এবং নঞর্থক দৃষ্টান্তে তা অনুপস্থিত থাকে। তবে উভয় দৃষ্টান্তই পরীক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয়। যার নমুনা দৃষ্টান্ত-২ এ পাওয়া যায়। পরিশেষে বলা যায়, অন্বয়ী ও ব্যতিরেকী দুটি ভিন্ন পদ্ধতি। এগুলোর প্রকৃতি উপরের আলোচনায় সুস্পষ্ট হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ এবং দৃষ্টান্ত-২ এ তোমার পাঠ্য যে বিষয় দুটিকে নির্দেশ…
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর