উদ্দীপকে পরীক্ষক কোন পদ্ধতি ব্যবহার করে পঞ্চম প্রশ্নের উত্তর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন?
উত্তর: উদ্দীপকে পরীক্ষক পরিশেষ পদ্ধতি ব্যবহার করে পঞ্চম প্রশ্নের উত্তর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন। উদ্দীপকের শিক্ষক মূল ঘটনা থেকে জানা অংশ বাদ দিয়ে অবশিষ্ট অংশের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন। এটি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পরিশেষ পদ্ধতিকে নির্দেশ করে। পরিশেষ পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের অন্যতম পদ্ধতি হলেও এটি কোনো মৌলিক পদ্ধতি নয়। পরিশেষ অর্থ হলো সর্বশেষ বা অবশিষ্ট অংশ। এই পদ্ধতিতে কোনো ঘটনার যে অংশকে পূর্বেই আরোহের সাহায্যে পূর্ববর্তী ঘটনা বা পূর্বগের কারণ বলে জানা গেছে, সেই অংশকে মূল ঘটনা থেকে বাদ দিয়ে অবশিষ্ট অংশকে পূর্ববর্তী ঘটনার কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন: পানিসহ বালতির ওজন ২০ কেজি। আগেই জানা আছে পাত্রের ওজন ৫ কেজি। অতএব, পরিশেষ পদ্ধতি অনুযায়ী বালতির ওজন বাদ দিলে পানির ওজন হবে ১৫ কেজি। উদ্দীপকের পরীক্ষক মজিদের পাঁচটি প্রশ্নের উত্তরের মধ্যে চারটি প্রশ্নের উত্তর রঞ্জিতের সাথে হুবহু মিলে যায় বলে জানতে পেরেছেন। তাই পরীক্ষক মূল ঘটনা থেকে জানা অংশ বাদ দিয়ে অবশিষ্ট অংশকে পূর্ববর্তী ঘটনার কার্য বলে চিহ্নিত করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের পরীক্ষক পরিশেষ পদ্ধতি প্রয়োগ করে পঞ্চম প্রশ্নের উত্তর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পরীক্ষক কোন পদ্ধতি ব্যবহার করে পঞ্চম প্রশ্নের উত্তর সম্পর্…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর