নির্দেশিত পদ্ধতির প্রকৃতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পদ্ধতিটি হলো অন্বয়ী পদ্ধতি।অন্বয়ী শব্দের অর্থ হলো মিল বা সাদৃশ্য। এখানে ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে একটি পূর্ববর্তী সাধারণ অবস্থার উপস্থিতি দেখে কারণ নির্ণয় করা হয়। যুক্তিবিদ মিল বলেন, "যদি আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে একটি সাধারণ অবস্থা বর্তমান থাকে, তাহলে যে অবস্থাটিতে সবগুলো দৃষ্টান্তের মধ্যে মিল থাকে সেটিই হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য।" এই বিষয়টি নিচে প্রতীকের সাহায্যে ব্যাখ্যা করা হলো- এখানে 'না' কার্য এবং ১নং দৃষ্টান্তে যার পূর্ববর্তী অবস্থা তিনটির (যথা- ক, খ, গ) মধ্যে কোনটি কারণ তা দুর্বোধ্য। কিন্তু এখানে লক্ষণীয় তিনটি দৃষ্টান্তেই পূর্বগ কেবলমাত্রই 'ক'ই রয়েছে এবং তিনটি দৃষ্টান্তই কার্য হিসেবে কেবল 'প'-ই রয়েছে। অতএব 'ক'-ই প-এর কারণ। উপরিউক্ত আলোচনায় অন্বয়ী পদ্ধতির প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা সুস্পষ্ট হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
নির্দেশিত পদ্ধতির প্রকৃতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর