দৃশ্যপট-১ এ কোন ধরনের পরীক্ষণমূলক পদ্ধতি নির্দেশিত হয়েছে? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পরীক্ষণমূলক যে পদ্ধতির প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটি হলো অন্বয়ী পদ্ধতি।অন্বয়ী পদ্ধতি কার্যকারণ সম্পর্ক প্রমাণের প্রথম পদ্ধতি ও একটি মৌলিক পদ্ধতি। অন্বয় অর্থ সাদৃশ্য বা মিল। তাই এ পদ্ধতিতে মিল বা সাদৃশ্য দেখে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। এ পদ্ধতিতে কয়েকটি দৃষ্টান্তে একটি বিষয় সাধারণভাবে উপস্থিত থাকতে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই বলা যায়, যে পরীক্ষণ পদ্ধতি অনুযায়ী আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে একটি বিষয়ে সাধারণভাবে মিল থাকে এবং বাকি সব বিষয়ে তা মিল থাকে তাহলে যে বিষয়টিতে দৃষ্টান্তগুলোর মধ্যে মিল বা সাদৃশ্য রয়েছে সেটিই হবে আলোচ্য ঘটনার কারণ অথবা কার্য। যেমন- পূর্বগ অনুগ ABC PQR ADE PST AFG PUV 'A [গণিত] হলো 'P [গণিত] এর কারণ এভাবে অন্বয়ী পদ্ধতিতে কতকগুলো দৃষ্টান্তের মধ্যে মিল বা সাদৃশ্য লক্ষ করে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। পদ্ধতি নিরীক্ষণের ওপর বেশি নির্ভর করে। তাই অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ কোন ধরনের পরীক্ষণমূলক পদ্ধতি নির্দেশিত হয়েছে? তা ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর