উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি 'কার্যকারণ সম্পর্ক প্রমাণের' কোন পদ্ধতির ক্ষেত্রে ঘটে? পাঠ্যপুস্তকের আলোকে পদ্ধতিটির ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্তটিতে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ব্যতিরেকী পদ্ধতির প্রতিফলন ঘটেছে। ব্যতিরেকী পদ্ধতি হলো পার্থক্যের পদ্ধতি। এ পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত থাকে। যথা-১. সদর্থক দৃষ্টান্ত ও ২. নঞর্থক দৃষ্টান্ত।সদর্থক দৃষ্টান্তে কার্য এবং কারণ উভয় উপস্থিত থাকে কিন্তু নঞর্থক দৃষ্টান্তে কার্য এবং কারণ উভয় অনুপস্থিত থাকে। এক্ষেত্রে দৃষ্টান্ত দুটির মধ্যে যে বিষয়টি পার্থক্য থাকে সেই বিষয়টিকেই আলোচ্য ঘটনার কারণ বলা হয়। নিচে প্রতীকের সাহায্যে বিষয়টি উপস্থাপন করা হলো- ১ পূর্বগ অনুগ খ, গ ফ, ব [নঞর্থক দৃষ্টান্ত] ২ ক, খ, গ প, ফ, ব (সদর্থক দৃষ্টান্ত) এ থেকে বোঝা যায় 'ক' প-এর কারণ।উদ্দীপকে মি. সোহেল ব্যবসায় লস গুনছিলেন। ফরচুন ট্রি লাগালেন ব্যবসায় লাভ হলো। অতএব ফরচুন ট্রি লাগালেই ব্যবসায় লাভের কারণ। এ উদাহরণটির সাথে উপরের প্রতীকী দৃষ্টান্তের মিল রয়েছে। তাই এটি ব্যতিরেকী পদ্ধতির অন্তর্ভুক্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি 'কার্যকারণ সম্পর্ক প্রমাণের' কোন পদ্ধতির …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর