উদ্দীপকের সিদ্ধান্তটির সঙ্গে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের সিদ্ধান্তটির সঙ্গে আমি একমত নই। কারণ, এই সিদ্ধান্তে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। ব্যতিরেকী পদ্ধতি মূলত একটি পরীক্ষণ পদ্ধতি। কিন্তু ভ্রান্তভাবে যখন একে নিরীক্ষণের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং কোনো অবান্তর ঘটনার উপস্থিতি ও অনুপস্থিতিকে পার্থক্যসূচক ঘটনা মনে করে কার্যকারণ সম্পর্ক প্রমাণের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে অনুপপত্তি দেখা দেয় ৷ এই অনুপপত্তিকে কাকতালীয় অনুপপত্তি বলা হয়। যেমন: পরীক্ষার পূর্বে মিষ্টি খাওয়ায় পরীক্ষা ভালো হয়েছে এবং যেদিন পরীক্ষার পূর্বে মিষ্টি খাওয়া হয়নি, সেদিন পরীক্ষা খারাপ হয়েছে। সুতরাং পরীক্ষা ভালো হওয়া ও মিষ্টি খাওয়ার মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ মিষ্টি খাওয়া হচ্ছে পরীক্ষা ভালো হওয়ার কারণ— এটি একটি কাকতালীয় অনুপপত্তির দৃষ্টান্ত। তেমনিভাবে উদ্দীপকে সদর্থক ও নঞর্থক দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্তে বলা হয়েছে, পরীক্ষার পূর্বে ডিম খাওয়াই খারাপ পরীক্ষার কারণ। মূলত পরীক্ষা খারাপ হওয়ার সাথে ডিম খাওয়ার কার্যত কোনো সম্পর্ক নাই। এ কারণে উদ্দীপকের সিদ্ধান্তটি গ্রহণযোগ্য নয়। পরিশেষে বলা যায়, ব্যতিরেকী পদ্ধতি নিরীক্ষণের ওপর প্রতিষ্ঠিত হলে তাতে কাকতালীয় অনুপপত্তি দেখা দেয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে লক্ষ করা যায়। এ কারণে উদ্দীপকের সিদ্ধান্তটির সাথে আমি একমত নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সিদ্ধান্তটির সঙ্গে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর