শুল্ক কর্মকর্তার বক্তব্য তোমার পঠিত বিষয়ের কোন পদ্ধতিকে নির্দেশ করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শুল্ক কর্মকর্তার বক্তব্য পাঠ্যবইয়ের সহপরিবর্তন পদ্ধতিকে নির্দেশ করে। সহপরিবর্তন পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একটি মৌলিক পদ্ধতি। এ পদ্ধতিতে পারস্পরিক পরিবর্তন দেখে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্য অবিচ্ছেদ্য সম্পর্কে সম্পর্কযুক্ত। তাই কারণ যদি পরিবর্তিত হয় সাথে সাথে কার্যেরও পরিবর্তন ঘটবে। কোনো দুটি ঘটনার একটি পরিবর্তনের সাথে সাথে অন্যটিও যদি পরিবর্তিত হয় তাহলে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে বলে ধরে নিতে হবে। আর একটি ঘটনার পরিবর্তনের সাথে সাথে অন্যটিও একইভাবে পরিবর্তিত হলে পূর্ববর্তী 'ঘটনা, কারণ এবং পরবর্তী ঘটনা কার্য বলে পরিগণিত হবে। যেমন- পরিশেষে বলা যায় যে, সহপরিবর্তন পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একটি সহজতর পদ্ধতি। প্রকৃতির স্থায়ী অবস্থার ক্ষেত্রে এ পদ্ধতি অধিক কার্যকরী। তাছাড়া অন্যান্য পদ্ধতির পরিপূরক হিসেবে এ পদ্ধতি কাজ করে। তাই সহপরিবর্তন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
শুল্ক কর্মকর্তার বক্তব্য তোমার পঠিত বিষয়ের কোন পদ্ধতিকে নির্দেশ করে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর