উদ্দীপকে উল্লিখিত অর্থনৈতিক মন্দার কারণ নির্ণয়ে যে পদ্ধতি ব্যবহৃত হয়েছে তার সুবিধাগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সহপরিবর্তন পদ্ধতির পরিচয় পাওয়া যায়। নিচে এ পদ্ধতির সুবিধাগুলো বিশ্লেষণ করা হলো- ১. সহপরিবর্তন পদ্ধতির সাহায্যে কারণ ও কার্যের পরিমাণগত দিক নির্ণয় করা যায়। এখানে পরিমাণের দিক থেকে কারণের পরিবর্তনের ফলে কার্যও সমানভাবে পরিবর্তিত হয়। ২. অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতি কারণের গুণগত দিকের ওপর প্রতিষ্ঠিত। আর নির্ণয় করে বলে এটিকে এটিকে অন্বয়ী অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতির পরিপূরক বলা যায়। ৩. সহপরিবর্তন পদ্ধতি একটি ফলপ্রসূ পদ্ধতি। কেননা প্রকৃতির স্থায়ী কারণগুলোর ওপর এ পদ্ধতি সফলভাবে প্রয়োগ করা যায়। ৪. সহপরিবর্তন পদ্ধতির সাহায্যে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। কেননা এ পদ্ধতি যখন পরীক্ষণভিত্তিক হয় তখন বার বার ঘটনা পরীক্ষণ করে নিশ্চিত সিদ্ধান্ত লাভ করা যায়। ৫. জটিল প্রাকৃতিক বাস্তবতা অথবা পরীক্ষণের দৃষ্টান্ত দুটি যে সকল ক্ষেত্রে কিছুটা কঠিন ও অবাস্তব সে সকল ক্ষেত্র ছাড়া **সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ অত্যন্ত সহজ। পরিশেষে বলা যায় যে, সহপরিবর্তন পদ্ধতির সুবিধার অনেকগুলো দিক রয়েছে। তবে বিশ্লেষণ করলে কিছু অসুবিধাও পাওয়া গেলেও সহপরিবর্তন পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বলে স্বীকৃত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অর্থনৈতিক মন্দার কারণ নির্ণয়ে যে পদ্ধতি ব্যবহৃত হ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর