উদ্দীপকে অন্বয়ী পদ্ধতির ইঙ্গিত পাওয়া যায়।
অন্বয় শব্দের অর্থ হলো মিল বা সাদৃশ্য। অন্বয়ী পদ্ধতি অনুসারে একাধিক ঘটনার একটি সাধারণ অবস্থাকে ঐ সব ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন- ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত কয়েকজন রোগীর ওপর অনুসন্ধান করে দেখা গেল, প্রত্যেকের শরীরেই অ্যানোফিলিস মশার কামড় বিদ্যমান। অন্বয়ী পদ্ধতি অনুসারে বলা যায়, অ্যানোফিলিস মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ।
উদ্দীপকের তিনটি দৃষ্টান্তের সাহায্যে দেখানো হয়েছে যে, পূর্ববর্তী ঘটনা (কারণ) হিসেবে প্রতিটি দৃষ্টান্তে A উপস্থিত এবং পরবর্তী ঘটনা (কার্য) হিসেবে প্রতিটি দৃষ্টান্তে M উপস্থিত। এরূপ সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, A হলো M এর কারণ। এ কারণে বলা যায়, এটি অন্বয়ী পদ্ধতির দৃষ্টান্ত।