অনিরীক্ষণ অনুপপত্তি কখন ঘটে?
উত্তর: কোন একটি বিষয় নিরীক্ষণের সময় প্রয়োজনীয় সকল অবস্থা নিরীক্ষা না করে, বিশেষ করে প্রতিকূল দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটে। কোনো ঘটনা যথাযথভাবে নিরীক্ষণ না করে ভুল সিদ্ধান্ত নিলে যে ভ্রান্তি ঘটে, তাকে অনিরীক্ষণ অনুপপত্তি বলে। যেমন- কয়েকজন লম্বা লোককে নিরীক্ষণ করে দেখা গেল যে, তাদের বুদ্ধি কম। এ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, সব লম্বা লোকের বুদ্ধি কম। এক্ষেত্রে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটবে। কারণ যেসব লম্বা লোক বুদ্ধিমান তাদেরকে অনিরীক্ষিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
অনিরীক্ষণ অনুপপত্তি কখন ঘটে?
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর