জিয়ার বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: জিয়ার বক্তব্যে সাদৃশ্যানুমানের দুটি প্রকরণ যথা— সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমানের বিষয় পরিলক্ষিত হয়। নিচে উভয় সাদৃশ্যানুমানের মধ্যে পার্থক্য দেখানো হলো— ১. যে সাদৃশ্যানুমানে কয়েকটি মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় ও আবশ্যক বিষয়ে সাদৃশ্য বা মিল অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অন্যদিকে, যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে । ২. সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ায় কার্যকারণ সম্পর্ক থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকে কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক ও গুরুত্বহীন হওয়ায় কার্যকারণ সম্পর্ক থাকার কোনো সম্ভাবনা থাকে না। সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেকাংশে বেশি। ৩. সাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক, গুরুত্বপূর্ণ ও জ্ঞাত হওয়ায় অনুপপত্তির কোনো সম্ভাবনা থাকে না। এ কারণে সাদৃশ্যানুমানকে বৈজ্ঞানিক প্রক্রিয়াও বলা যায়। কিন্তু অসাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া। ৪. সাধু সাদৃশ্যানুমান প্রকৃতির নিয়মকানুন সম্পর্কিত জ্ঞান ও সুশৃঙ্খল চিন্তার সাথে সঙ্গতিপূর্ণ থাকায় জ্ঞানচর্চার ক্ষেত্রে সহায়ক। কিন্তু অসাধু সাদৃশ্যানুমান সামাজিক কুসংস্কার, লোকবিশ্বাস ও কাল্পনিক চিন্তাধারার ওপর নির্ভরশীলণ বলে বিশুদ্ধ জ্ঞান চর্চার ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করে। পরিশেষে বলা যায়, সাধু সাদৃশ্যমূলক অনুমান ও অসাধু সাদৃশ্যমূলক অনুমানের মধ্যে উপর্যুক্ত পার্থক্য পরিলক্ষিত হলেও উভয় অনুমানই | সাদৃশ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তবে অসাধু সাদৃশ্যানুমানের যুক্তি প্রক্রিয়া বাস্তব বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হলেও সাধু সাদৃশ্যানুমান নতুন তথ্য ও সত্য আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
জিয়ার বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর