শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বটগাছ ও পেয়ারার ধারণায় যে আরোহের ইঙ্গিত রয়েছে তাদের পার্থক্য তুলে ধর।

উত্তর: উদ্দীপকে বটগাছ ও পেয়ারার ধারণায় ঘটনা সংযোজন ও অবৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। নিচে উভয় আরোহের মধ্য পার্থক্য উপস্থাপন করা হলো- প্রথমত, ঘটনা সংযোজনে আরোহমূলক লম্ফ নেই। অর্থাৎ এ অনুমানে ব্যষ্টিক থেকে সমষ্টিতে ও জানা থেকে অজানায় গমনের কোনো সুযোগ নেই। এরূপ অনুমানে নিরীক্ষিত ঘটনাবলিকে একটি ধারণার মাধ্যমে আবদ্ধ করা হয় মাত্র। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের প্রাণকেন্দ্র হচ্ছে আরোহমূলক লম্ফ। এখানে আমরা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পরীক্ষার পর সমুদয় দৃষ্টান্ত সম্বন্ধে একটি সার্বিক যুক্তিবাক্য অনুমান করি। অর্থাৎ এখানে আমরা কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় পদার্পণ করি। দ্বিতীয়ত, ঘটনা সংযোজন আসলে একটি অবরোহমূলক প্রক্রিয়া। অবরোহ অনুমানে আমরা সামান্য ধারণা থেকে বিশেষ ধারণায় উপনীত হই। সেরূপ ঘটনা সংযোজনের বেলায় আমাদের মনের মধ্যে আগে থেকেই যে ধারণা তাকে তার সহায়তায় আমরা একটি বিশেষ ধারণাকে স্থাপন করি। কিন্তু বৈজ্ঞানিক আরোহ একটি খাঁটি ও আদর্শ আরোহ প্রক্রিয়া। কেননা, আরোহের সবগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই এর মধ্যে উপস্থিত। তৃতীয়ত, ঘটনা সংযোজনের সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তিবাক্য নয়। এটি বিশিষ্ট ধারণার প্রতিবেদনকারীর একটি বিশিষ্ট যুক্তিবাক্য। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সব সময়ই একটি সার্বিক যুক্তিবাক্য হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মুন্নি পাহাড়ি জঙ্গলের একটি গাছের বিভিন্ন বিষয় দেখে নিশ্চিত হয় যে, এটি একটি বট গাছ। অর্থাৎ সে বিভিন্ন ঘটনা সংযোগ করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনিত হয়েছে। এ কারণে বটগাছের বিষয়টি ঘটনা সংযোগ আরোহের দৃষ্টান্ত। অন্যদিকে মুন্নি পেয়ারা খেয়ে এ সি Color উপনিত হয়েছে যে, পেয়ারা হয় সুস্বাদু। অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে বলা যায়, পেয়ারার ধারণা অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায়, ঘটনা সংযোজন ও অবৈজ্ঞানিক আরোহ দুটো ভিন্ন অনুমান প্রক্রিয়া। কিন্তু উভয় অনুমান প্রক্রিয়া অভিজ্ঞতা নির্ভর হওয়ার কারণে এদের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বটগাছ ও পেয়ারার ধারণায় যে আরোহের ইঙ্গিত রয়েছে তাদের পার্থক…

উদ্দীপক

মুন্নি কুমিল্লার কোটবাড়িতে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছে। বিশাল পাহাড়ি জঙ্গলে ঘুরতে ঘুরতে দূরে একটি গাছ দেখতে পেল। কিন্তু বোঝা যাচ্ছে না যে, এটি কী গাছ? পরে সে গাছটির চারিদিকে ঘুরে দেখল যে, এটি একটি বট গাছ। বাড়িতে ফেরার পথে দেখল, বিভিন্ন জায়গায় অনেক পেয়ারা গাছ রয়েছে। কয়েকটি পেয়ারা গাছ থেকে পেয়ারার স্বাদ নিয়ে মুন্নি সিদ্ধান্ত গ্রহণ করলো যে, পেয়ারা হয় সুস্বাদু।

Chittagong · 2017

উত্তর

আরোহের মূল বৈশিষ্ট্য হলো আরোহমূলক লক্ষের উপস্থিতি।

উত্তর

যে যুক্তির ওপর নির্ভর করে কোনো সার্বিক বাক্যের (Universal Proposition) অন্তর্গত একটি বিশেষ দৃষ্টান্তকে প্রমাণ করা যায়; সেই একই যুক্তি দিয়ে সমজাতীয় অন্যান্য দৃষ্টান্তকে প্রমাণ করা যায়- এরূপ যুক্তিপ্রক্রিয়াকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে। যেমন- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান; অর্থাৎ ১৮০০। এটি একটি জ্যামিতিক সূত্র। অনুরূপ যুক্তি বা সূত্র দিয়ে আমরা সার্বিকীকরণ (Generalisation) করে বলতে পারি যে, AXYZ কিংবা ∆ABC এর মতো সব ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান।

উত্তর

মুন্নির বটগাছের ধারণায় ঘটনা সংযোজন আরোহের প্রকাশ পেয়েছে। ঘটনা সংযোজন কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো Colligation of facts. এ কথাটির অর্থ হলো একসাথে বাঁধা। এ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রিটিশ যুক্তিবিদ হুইয়েল (Whewell)। তিনি মনে করেন, কতকগুলো ঘটনাকে সরাসরি দেখার পর ঐ ঘটনাগুলোকে একটি সার্বিক ধারণার অন্তর্ভুক্ত করে বর্ণনা করার প্রক্রিয়াকে বলে ঘটনা সংযোজন। যেমন- একটি দোকানে শুধু কাগজ, কলম, বই, খাতা, পেন্সিল দেখে আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিতে পারি যে, এটা একটি স্টেশনারি দোকান। এভাবে ঘটনা সংযোজন আরোহের মাধ্যমে কয়েকটি দৃষ্ট ঘটনাকে একত্র করে বর্ণনা করতে পারি তাকেই বলে ঘটনা সংযোজন।

উত্তর

উদ্দীপকে বটগাছ ও পেয়ারার ধারণায় ঘটনা সংযোজন ও অবৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। নিচে উভয় আরোহের মধ্য পার্থক্য উপস্থাপন করা হলো- প্রথমত, ঘটনা সংযোজনে আরোহমূলক লম্ফ নেই। অর্থাৎ এ অনুমানে ব্যষ্টিক থেকে সমষ্টিতে ও জানা থেকে অজানায় গমনের কোনো সুযোগ নেই। এরূপ অনুমানে নিরীক্ষিত ঘটনাবলিকে একটি ধারণার মাধ্যমে আবদ্ধ করা হয় মাত্র। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের প্রাণকেন্দ্র হচ্ছে আরোহমূলক লম্ফ। এখানে আমরা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পরীক্ষার পর সমুদয় দৃষ্টান্ত সম্বন্ধে একটি সার্বিক যুক্তিবাক্য অনুমান করি। অর্থাৎ এখানে আমরা কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় পদার্পণ করি। দ্বিতীয়ত, ঘটনা সংযোজন আসলে একটি অবরোহমূলক প্রক্রিয়া। অবরোহ অনুমানে আমরা সামান্য ধারণা থেকে বিশেষ ধারণায় উপনীত হই। সেরূপ ঘটনা সংযোজনের বেলায় আমাদের মনের মধ্যে আগে থেকেই যে ধারণা তাকে তার সহায়তায় আমরা একটি বিশেষ ধারণাকে স্থাপন করি। কিন্তু বৈজ্ঞানিক আরোহ একটি খাঁটি ও আদর্শ আরোহ প্রক্রিয়া। কেননা, আরোহের সবগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই এর মধ্যে উপস্থিত। তৃতীয়ত, ঘটনা সংযোজনের সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তিবাক্য নয়। এটি বিশিষ্ট ধারণার প্রতিবেদনকারীর একটি বিশিষ্ট যুক্তিবাক্য। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সব সময়ই একটি সার্বিক যুক্তিবাক্য হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মুন্নি পাহাড়ি জঙ্গলের একটি গাছের বিভিন্ন বিষয় দেখে নিশ্চিত হয় যে, এটি একটি বট গাছ। অর্থাৎ সে বিভিন্ন ঘটনা সংযোগ করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনিত হয়েছে। এ কারণে বটগাছের বিষয়টি ঘটনা সংযোগ আরোহের দৃষ্টান্ত। অন্যদিকে মুন্নি পেয়ারা খেয়ে এ সি Color উপনিত হয়েছে যে, পেয়ারা হয় সুস্বাদু। অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে বলা যায়, পেয়ারার ধারণা অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায়, ঘটনা সংযোজন ও অবৈজ্ঞানিক আরোহ দুটো ভিন্ন অনুমান প্রক্রিয়া। কিন্তু উভয় অনুমান প্রক্রিয়া অভিজ্ঞতা নির্ভর হওয়ার কারণে এদের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে বটগাছ ও পেয়ারার ধারণায় যে আরোহের ইঙ্গিত রয়েছে তাদের পার্থক… | Prosthuti