শেয়ারFacebookWhatsApp

সজল ও আকাশের বক্তব্যে যে দুটি আরোহের প্রকাশ পেয়েছে তাদের মধ্যে সম্পর্ক দেখাও।

উত্তর: সজল ও আকাশের বক্তব্যে যথাক্রমে যুক্তিসাম্যমূলক আরোহ (Induction by Parity of Reasoning) ও অবৈজ্ঞানিক আরোহের (Unscientific Induction) দৃষ্টান্ত প্রকাশ পেয়েছে। নিচে উভয় আরোহের মধ্যে সম্পর্ক দেখানো হলো- যুক্তিসাম্যমূলক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কিছু ক্ষেত্রে সাদৃশ্য বিদ্যমান। কারণ উভয়ক্ষেত্রেই সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এবং উভয় অনুমান প্রক্রিয়া জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আমরা জানি, অবৈজ্ঞানিক আরোহে একাধিক অনুকূল দৃষ্টান্ত থেকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কারণে উদ্দীপকে বর্ণিত আকাশের বক্তব্য অবৈজ্ঞানিক আরোহের সাথে | সাদৃশ্যপূর্ণ। কারণ সে অবাধ অভিজ্ঞতা ও অনুকূল দৃষ্টান্তের আলোকে | সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহে একটিমাত্র দৃষ্টান্তের | অভিজ্ঞতা থেকে যুক্তির সমতা নীতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। | যুক্তিসাম্যমূলক আরোহে পর্যবেক্ষণের (Observation) কথা বলা হলেও আসলে এতে কোনো পর্যবেক্ষণ পদ্ধতি নেই। কারণ ত্রিভুজের যে পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয় তা আসলে একটি কল্পনামাত্র। কেননা আমরা কেবল ত্রিভুজ আকৃতির জিনিসকে পর্যবেক্ষণ করি। | অন্যদিকে, পর্যবেক্ষণ হলো অবৈজ্ঞানিক আরোহের মূল বৈশিষ্ট্য। উদ্দীপকে বর্ণিত ঘটনায় সজল আকাশকে নির্দেশ করে বলে, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তার সর্বিক ভিত্তি নেই। এতে পরীক্ষণ, নিরীক্ষণ ও অনির্দেশ যাত্রা নেই। বস্তুত তার এই বক্তব্য যুক্তিসাম্যমূলক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে আকাশ বলে, আমি তো শুধু অবাধ | অভিজ্ঞতা ও ব্যতিক্রমহীন দৃষ্টান্তের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আকাশের বক্তব্য অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায়, অবৈজ্ঞানিক আরোহ ও যুক্তিসাম্যমূলক আরোহ দুটি ভিন্ন অনুমান প্রক্রিয়া। ব্যবহারিক জীবনে অবৈজ্ঞানিক আরোহের প্রয়োগ বেশি হলেও জ্যামিতিক দৃষ্টান্তে যুক্তিসাম্যমূলক আরোহের প্রয়োগ লক্ষ করা যায়। তবে সার্বিক প্রেক্ষাপটে উভয় আরোহ গুরুত্বপূর্ণ ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সজল ও আকাশের বক্তব্যে যে দুটি আরোহের প্রকাশ পেয়েছে তাদের মধ্যে সম্প…

উদ্দীপক

'তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তার সঠিক ভিত্তি নেই। এতে কোনো পরীক্ষণ, নিরীক্ষণ ও অনির্দেশ যাত্রা নেই।' আকাশ বলল, 'আমি তো শুধু অবাধ অভিজ্ঞতা ও ব্যতিক্রমহীন দৃষ্টান্তের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিয়েছি। কাজল বলল, 'আমি তো কয়েকটি ঘটনাকে একসাথে করে সিদ্ধান্ত নেই।'

Sylhet · 2017

উত্তর

কোনো ঘটনাকে বর্ণনা করার উদ্দেশ্যে তার কারণের কাজ করার নিয়ম সম্বন্ধে আমরা যে প্রকল্প প্রণয়ন করি তাকে বর্ণনামূলক প্রকল্প বলে।

উত্তর

রাত হলো দিনের কারণ— এখানে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে। আমরা জানি, অন্বয়ী পদ্ধতিতে একাধিক দৃষ্টান্তের সমন্বয়ে উপস্থিত পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য হিসেবে বিবেচনা করা হয়। যদি কোনো ক্ষেত্রে শর্ত সাপেক্ষে পূর্ববর্তী বিষয়কে কারণ হিসেবে বিবেচনা করা হয় তাহলে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটে। যেমন— 'রাত হলো দিনের কারণ' এক্ষেত্রে রাতকে দিনের কারণ হিসেবে গ্রহণ করার ফলে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

কাজলের বক্তব্যে ঘটনা সংযোজন আরোহের প্রকাশ পেয়েছে। ঘটনা সংযোজন কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো Colligation of facts. এ কথাটির অর্থ হলো একসাথে বাঁধা। এ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রিটিশ যুক্তিবিদ হুইয়েল ( Whewell )। তিনি মনে করেন, কতকগুলো ঘটনাকে সরাসরি দেখার পর ঐ ঘটনাগুলোকে একটি সার্বিক ধারণার অন্তর্ভুক্ত করে বর্ণনা করার প্রক্রিয়াকে বলে ঘটনা সংযোজন। যেমন— একটি দোকানে শুধু কাগজ, কলম, বই, খাতা, পেন্সিল দেখে আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিতে পারি যে, এটা একটি স্টেশনারি দোকান। এভাবে ঘটনা সংযোজন আরোহের মাধ্যমে কয়েকটি দৃষ্ট ঘটনাকে একত্র করে বর্ণনা করতে পারি তাকেই বলে ঘটনা সংযোজন । উদ্দীপকে বর্ণিত ঘটনায় কাজল বলে, আমি কয়েকটি ঘটনাকে একসাথে | করে সিদ্ধান্ত নিই। অর্থাৎ সে কতগুলো ঘটনা মানসিকভাবে একত্র করে সিদ্ধান্ত গ্রহণ করে। এ কারণে বলা যায়, তার বক্তব্যে ঘটনা সংযোজন আরোহের প্রকাশ ঘটেছে

উত্তর

সজল ও আকাশের বক্তব্যে যথাক্রমে যুক্তিসাম্যমূলক আরোহ (Induction by Parity of Reasoning) ও অবৈজ্ঞানিক আরোহের (Unscientific Induction) দৃষ্টান্ত প্রকাশ পেয়েছে। নিচে উভয় আরোহের মধ্যে সম্পর্ক দেখানো হলো- যুক্তিসাম্যমূলক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কিছু ক্ষেত্রে সাদৃশ্য বিদ্যমান। কারণ উভয়ক্ষেত্রেই সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এবং উভয় অনুমান প্রক্রিয়া জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আমরা জানি, অবৈজ্ঞানিক আরোহে একাধিক অনুকূল দৃষ্টান্ত থেকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কারণে উদ্দীপকে বর্ণিত আকাশের বক্তব্য অবৈজ্ঞানিক আরোহের সাথে | সাদৃশ্যপূর্ণ। কারণ সে অবাধ অভিজ্ঞতা ও অনুকূল দৃষ্টান্তের আলোকে | সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহে একটিমাত্র দৃষ্টান্তের | অভিজ্ঞতা থেকে যুক্তির সমতা নীতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। | যুক্তিসাম্যমূলক আরোহে পর্যবেক্ষণের (Observation) কথা বলা হলেও আসলে এতে কোনো পর্যবেক্ষণ পদ্ধতি নেই। কারণ ত্রিভুজের যে পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয় তা আসলে একটি কল্পনামাত্র। কেননা আমরা কেবল ত্রিভুজ আকৃতির জিনিসকে পর্যবেক্ষণ করি। | অন্যদিকে, পর্যবেক্ষণ হলো অবৈজ্ঞানিক আরোহের মূল বৈশিষ্ট্য। উদ্দীপকে বর্ণিত ঘটনায় সজল আকাশকে নির্দেশ করে বলে, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তার সর্বিক ভিত্তি নেই। এতে পরীক্ষণ, নিরীক্ষণ ও অনির্দেশ যাত্রা নেই। বস্তুত তার এই বক্তব্য যুক্তিসাম্যমূলক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে আকাশ বলে, আমি তো শুধু অবাধ | অভিজ্ঞতা ও ব্যতিক্রমহীন দৃষ্টান্তের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আকাশের বক্তব্য অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায়, অবৈজ্ঞানিক আরোহ ও যুক্তিসাম্যমূলক আরোহ দুটি ভিন্ন অনুমান প্রক্রিয়া। ব্যবহারিক জীবনে অবৈজ্ঞানিক আরোহের প্রয়োগ বেশি হলেও জ্যামিতিক দৃষ্টান্তে যুক্তিসাম্যমূলক আরোহের প্রয়োগ লক্ষ করা যায়। তবে সার্বিক প্রেক্ষাপটে উভয় আরোহ গুরুত্বপূর্ণ ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।