কাজলের বক্তব্যে কোন আরোহের প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: কাজলের বক্তব্যে ঘটনা সংযোজন আরোহের প্রকাশ পেয়েছে। ঘটনা সংযোজন কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো Colligation of facts. এ কথাটির অর্থ হলো একসাথে বাঁধা। এ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রিটিশ যুক্তিবিদ হুইয়েল ( Whewell )। তিনি মনে করেন, কতকগুলো ঘটনাকে সরাসরি দেখার পর ঐ ঘটনাগুলোকে একটি সার্বিক ধারণার অন্তর্ভুক্ত করে বর্ণনা করার প্রক্রিয়াকে বলে ঘটনা সংযোজন। যেমন— একটি দোকানে শুধু কাগজ, কলম, বই, খাতা, পেন্সিল দেখে আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিতে পারি যে, এটা একটি স্টেশনারি দোকান। এভাবে ঘটনা সংযোজন আরোহের মাধ্যমে কয়েকটি দৃষ্ট ঘটনাকে একত্র করে বর্ণনা করতে পারি তাকেই বলে ঘটনা সংযোজন । উদ্দীপকে বর্ণিত ঘটনায় কাজল বলে, আমি কয়েকটি ঘটনাকে একসাথে | করে সিদ্ধান্ত নিই। অর্থাৎ সে কতগুলো ঘটনা মানসিকভাবে একত্র করে সিদ্ধান্ত গ্রহণ করে। এ কারণে বলা যায়, তার বক্তব্যে ঘটনা সংযোজন আরোহের প্রকাশ ঘটেছে
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
কাজলের বক্তব্যে কোন আরোহের প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর