শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত অনুমানের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য তুলে ধরো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত অনুমান তথা যুক্তিসাম্যমূলক আরোহ ও বৈজ্ঞানিক আরোহের মধ্যে নিম্নোক্ত বৈসাদৃশ্য আলোচনা করা হলো— ১. যুক্তিসাম্যমূলক আরোহে কেবল একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে পৌছানো হয়, কিন্তু বৈজ্ঞানিক আরোহে কয়েকটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে পৌঁছানো হয়। ২. যুক্তিসাম্যমূলক আরোহে পর্যবেক্ষণের কথা বলা হলেও আসলে এতে কোনো পর্যবেক্ষণ পদ্ধতি নেই। কারণ উদ্দীপকে বর্গক্ষেত্রের যে পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়েছে তা আসলে বর্গক্ষেত্রের একটি কল্পনামাত্র। অন্যদিকে, পর্যবেক্ষণ হলো বৈজ্ঞানিক আরোহের প্রধান ভিত্তি। ৩. যুক্তিসাম্যমূলক আরোহ হলো অপ্রকৃত আরোহের একটি প্রকারভেদ কারণ এ আরোহে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমনের সুযোগ নেই। অর্থাৎ এ অনুমান প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ অনুপস্থিত। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃত আরোহ। আরোহমূলক লম্ফ উপস্থিত থাকার কারণে এ অনুমানে জানা সত্য থেকে অজানা সত্যে গমন করা যায় । ৪. যুক্তিসাম্যমূলক আরোহ একটি সরল প্রক্রিয়া। কারণ এ আরোহে যুক্তির সমতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া। সবাই এই আরোহের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। পাশাপাশি যুক্তিসাম্যমূলক আরোহে সিদ্ধান্ত গ্রহণকালে কোনো স্তর বা পর্যায় অনুসরণ করা হয় না। কিন্তু বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণকালে নিরীক্ষণ-পরীক্ষণ, বিশ্লেষণ, অপনয়ন, প্রকল্প গঠন, সার্বিকীকরণ প্রভৃতি স্তর অতিক্রম করে সিদ্ধান্ত গঠন করতে হয়। পরিশেষে বলা যায়, যুক্তিসাম্যমূলক আরোহ ও বৈজ্ঞানিক আরোহ দুটি ভিন্ন আরোহ হলেও সিদ্ধান্তের ক্ষেত্রে উভয় অনুমানের গুরুত্ব অপরিসীম ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত অনুমানের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য তুলে ধরো।

উদ্দীপক

গিয়াসের বাবা ঢাকার রামপুরা টেলিভিশন সেন্টারের পাশে বাড়ি করার জন্য জমি ক্রয় করলেন। জমিটি চারিদিকে সমান এবং জমির পাশেই রাস্তা আছে। গিয়াস বুঝতে পারল যে, এটি একটি বর্গাকৃতির জমি। কারণ বর্গক্ষেত্রের চারটি বাহু সমান

Comilla · 2017

উত্তর

সাদৃশ্যানুমান দুই প্রকার। যথা- ১. সাধু সাদৃশ্যানুমান (Good Analogy) ও ২. অসাধু সাদৃশ্যানুমান (Bad Analogy)।

উত্তর

কার্যকারণ নীতি অনুসরণ করার কারণে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় নিশ্চিত। বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি (Law of Uniformity of Nature) ও কার্যকারণ নিয়মের (Law of Causation) ওপর নির্ভর করে আমরা বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। যেমন— জামাল, কামাল, তমাল সবার মৃত্যুবরণের ঘটনা পর্যবেক্ষণ করে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি— সকল মানুষ হয় মরণশীল এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণেই দৃষ্টান্তটির সিদ্ধান্ত হয় নিশ্চিত।

উত্তর

উদ্দীপকে গিয়াসের অনুমানে যুক্তিসাম্যমূলক আরোহের প্রকাশ ঘটেছে। যুক্তিসাম্যমূলক আরোহ এক প্রকার অপ্রকৃত আরোহ। এ আরোহে প্রথমে একটি বিশেষ দৃষ্টান্ত প্রমাণ করা হয়। এরপর ঐ দৃষ্টান্তের ওপর ভিত্তি করে সমজাতীয় অন্যান্য সকল দৃষ্টান্ত প্রমাণ করা হয়। যুক্তিসাম্যমূলক আরোহ সম্পর্কে ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল ( John Stuart Mill) বলেন, “যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্গত কোনো একটি বিশেষ দৃষ্টান্তকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তি দিয়ে তার অন্তর্গত সমশ্রেণিভুক্ত অন্যান্য বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়। এই নীতির ওপর নির্ভর করে একটি সার্বিক বাক্য স্থাপন করার প্রক্রিয়াকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে।' বস্তুত এ আরোহের অনুমান প্রক্রিয়া জ্যামিতিতে বিশেষভাবে প্রয়োগ করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অনুমান তথা যুক্তিসাম্যমূলক আরোহ ও বৈজ্ঞানিক আরোহের মধ্যে নিম্নোক্ত বৈসাদৃশ্য আলোচনা করা হলো— ১. যুক্তিসাম্যমূলক আরোহে কেবল একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে পৌছানো হয়, কিন্তু বৈজ্ঞানিক আরোহে কয়েকটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে পৌঁছানো হয়। ২. যুক্তিসাম্যমূলক আরোহে পর্যবেক্ষণের কথা বলা হলেও আসলে এতে কোনো পর্যবেক্ষণ পদ্ধতি নেই। কারণ উদ্দীপকে বর্গক্ষেত্রের যে পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়েছে তা আসলে বর্গক্ষেত্রের একটি কল্পনামাত্র। অন্যদিকে, পর্যবেক্ষণ হলো বৈজ্ঞানিক আরোহের প্রধান ভিত্তি। ৩. যুক্তিসাম্যমূলক আরোহ হলো অপ্রকৃত আরোহের একটি প্রকারভেদ কারণ এ আরোহে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমনের সুযোগ নেই। অর্থাৎ এ অনুমান প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ অনুপস্থিত। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃত আরোহ। আরোহমূলক লম্ফ উপস্থিত থাকার কারণে এ অনুমানে জানা সত্য থেকে অজানা সত্যে গমন করা যায় । ৪. যুক্তিসাম্যমূলক আরোহ একটি সরল প্রক্রিয়া। কারণ এ আরোহে যুক্তির সমতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া। সবাই এই আরোহের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। পাশাপাশি যুক্তিসাম্যমূলক আরোহে সিদ্ধান্ত গ্রহণকালে কোনো স্তর বা পর্যায় অনুসরণ করা হয় না। কিন্তু বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণকালে নিরীক্ষণ-পরীক্ষণ, বিশ্লেষণ, অপনয়ন, প্রকল্প গঠন, সার্বিকীকরণ প্রভৃতি স্তর অতিক্রম করে সিদ্ধান্ত গঠন করতে হয়। পরিশেষে বলা যায়, যুক্তিসাম্যমূলক আরোহ ও বৈজ্ঞানিক আরোহ দুটি ভিন্ন আরোহ হলেও সিদ্ধান্তের ক্ষেত্রে উভয় অনুমানের গুরুত্ব অপরিসীম ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।