দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকে অবৈজ্ঞানিক ও পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। নিচে উদ্দীপকের আলোকে উভয় আরোহের পার্থক্য নির্ণয় করা হলো— আমরা জানি, পূর্ণাঙ্গ আরোহের সর্বক্ষেত্রে আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে 'আরোহমূলক লম্ফ' অনুপস্থিত থাকে। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হলো 'আরোহমূলক লম্ফ'। এ মূল বৈশিষ্ট্যটি উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য সৃষ্টি করেছে। পূর্ণাঙ্গ আরোহ হলো অপ্রকৃত আরোহের একটি প্রকরণ। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরো হচ্ছে প্রকৃত আরোহের অন্যতম একটি প্রকরণ। কারণ এ অনুমানে প্রকৃত আরোহের সকল বৈশিষ্ট্য বিদ্যমান । পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সর্বদা অল্প কিছু দৃষ্টান্তের প্রত্যেকটিকে নিরীক্ষণের ভিত্তিতে প্রতিষ্ঠা করা হয়। ফলে তা 'সর্বিকীকরণ' না হয়ে হয় 'সমষ্টিকরণ'। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে মাত্র কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে কোনো বিষয়ের সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত গঠন করা হয়। ফলে এটি হয় যথার্থ সার্বিকীকরণ। বস্তুত পূর্ণাঙ্গ আরোহ হলো একটি সহজ-সরল অনুমান প্রক্রিয়া। এ কারণে পূর্ণাঙ্গ আরোহের সকল দৃষ্টান্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়ার সময় কোনো জটিলতার সৃষ্টি হয় না। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহে যথার্থ সিদ্ধান্ত স্থাপনের জন্য বেশ কতকগুলো জটিল পদ্ধতি অতিক্রম করতে হয়। ফলে এর সিদ্ধান্ত দৃঢ় হলেও কাজটি জটিল ও কঠিন হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তে আশ্রয়বাক্যের মধ্যে কোনোরূপ বিশ্লেষণের অবকাশ থাকে না। কারণ এতে সবগুলো দৃষ্টান্ত নিরীক্ষা বা পরীক্ষা করা হয়। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরোহের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য-বিধেয় পদের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করে সিদ্ধান্ত গঠন করা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ প্রথম ও দ্বিতীয় স্তবকের পার্থক্য আরোহের দৃষ্টিকোণ থেকে…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর