দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের অসাধু সাদৃশ্যানুমানের অনুপপত্তি ঘটেছে। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান (Bad Analogy) বলে। যেমন—মানুষ ও অন্যান্য প্রণীর ক্ষেত্রে জন্ম, খাদ্যগ্রহণ, বৃদ্ধি, বংশবিস্তার ও সংবেদন রয়েছে। মানুষের বৃদ্ধি আছে। অতএব, অন্যান্য প্রাণীরও বৃদ্ধি আছে। বস্তুত এ অনুমানের সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক বাহ্যিক সাদৃশ্যের প্রেক্ষাপটে প্রণীত এখানে কোনো কার্যকারণ সম্পর্কের প্রভাব নেই বরং আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি। এ ধরনের অনুমান অবৈধ । দৃশ্যপট-২ এ বর্ণিত ঘটনায় রাকীব ও সাকিব লম্বায় পাঁচ ফিট। দু'জনই ফুটবল খেলতে পছন্দ করে। রাকিব গণিতে নব্বই পেয়েছে। এ থেকে অনুমান করা যায়। সাকিবও গণিতে নব্বই পাবে। বস্তুত এ ধরনের সিদ্ধান্তের বাস্তব কোনো ভিত্তি নেই। এ কারণে বলা যায়, দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের অসাধু সাদৃশ্যানুমানজনিত অনুপপত্তি ঘটেছে
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ এ প্রকৃত আরোহের কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর