শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ কি যৌক্তিক সংজ্ঞার নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ? মতামত দাও।

উত্তর: দৃশ্যকল্প-২ এ নঞর্থক সংজ্ঞা ও দৃশ্যকল্প-৩ এ আপতিক বা অবান্তর সংজ্ঞা প্রতিফলিত হওয়ায় তা যৌক্তিক সংজ্ঞার নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কোনো পদের জাত্যর্থের পূর্ণ বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। যৌক্তিক সংজ্ঞা প্রদানের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। উক্ত নিয়মাবলি লঙ্ঘন করলে যৌক্তিক সংজ্ঞায় অনুপপত্তি দেখা যায়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সংজ্ঞার চতুর্থ নিয়ম ও দৃশ্যকল্প-৩ এ প্রথম নিয়মটি লঙ্ঘিত হয়েছে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সংজ্ঞার চতুর্থ নিয়ম — কোনো পদের সংজ্ঞা, সদর্থকভাবে দেওয়া সম্ভব হলে সংজ্ঞায় কখনই নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না। এ নিয়মটি লঙ্ঘন করে শৈশব কী' তা না বলে শৈশব কি নয়' তাই বলা হয়েছে। তাই এখানে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মটি লঙ্ঘন করে নঞর্থকভাবে সংজ্ঞা প্রদান করায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। আবার, দৃশ্যকল্প-৩ এ সংজ্ঞার প্রথম নিয়ম — যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে; তার চেয়ে বেশিও নয়, কমও নয়। এ নিয়মটি লঙ্ঘন করে শিমূলকে লাল রংয়ের ফুল হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই এখানে আপতিক বা অবান্তর সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা 'লাল রং হচ্ছে শিমুল ফুলের জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর একটি সংজ্ঞায় উল্লেখিত অতিরিক্ত গুণটুকু যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে আপতিক বা অবান্তর সংজ্ঞা বলে। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর নঞর্থক সংজ্ঞা ও দৃশ্যকল্প-৩ এর আপতিক বা অবান্তর সংজ্ঞা যথাক্রমে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ ও প্রথম নিয়ম লঙ্ঘনকে নির্দেশ করছে। তাই যৌক্তিক সংজ্ঞার ভ্রান্ত প্রয়োগে এ জাতীয় অনুপপত্তিমূলক সংজ্ঞার সৃষ্টি হয়৷

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ কি যৌক্তিক সংজ্ঞার নিয়মের সাথে সাদৃশ্যপূ…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: কৌতূহল হলো আগ্রহ। দৃশ্যকল্প-২ : শৈশব নয় বার্ধক্য। দৃশ্যকল্প-৩ : শিমুল হলো লাল রংয়ের ফুল।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

যে সব শব্দ ব্যবহার করে একটি দর সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞার্থ পদ বলে।

উত্তর

সংজ্ঞাদান বলতে কোনো পদের পূর্ণ জাত্যর্থের স্পষ্ট বিবৃতিকে বোঝায়। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যেমন—'মানুষ' পদটির সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে মানুষের সব রকম গুণ বর্ণনা করা হয় না। কেবল সেই গুণগুলোই বর্ণনা করা হয় যেগুলো সব মানুষেরই সাধারণ ও আবশ্যিক গুণ (common and essential attributes)। যথা- 'জীববৃত্তি' মানুষ পদটার জাতিগত লক্ষণ বা গুণ এবং 'বুদ্ধিবৃত্তি' তার উপজাতিগত গুণ বা বিভেদক লক্ষণ। 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'- এ দুটি গুণ যুক্তভাবে 'মানুষ' পদটির জাত্যর্থ। তাই 'মানুষ' পদটির সংজ্ঞা হলো মানুষ হয় বুদ্ধিসম্পন্ন জীব'।

উত্তর

দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার অনুপপত্তি চক্রক সংজ্ঞা বিষয়টি প্রকাশ পেয়েছে। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মানুসারে 'সংজ্ঞায় কোনো পদের প্রতিশব্দ বা সমার্থক ভাষা ব্যবহার করা যাবে না'। এই নিয়ম লঙ্ঘন করলে সংজ্ঞায় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- 'গাছ হয় বৃক্ষ', 'টাকা হয় অর্থ ইত্যাদি। এসব দৃষ্টান্তে একই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে। ফলে সংজ্ঞায় নতুন কিছুই বলা হয়নি। এতে সংজ্ঞেয় পদের অর্থ মোটেই সুষ্পষ্ট হয়নি। বরং একই শব্দ একই আবর্তে ফিরে আসায় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, কৌতূহল হলো আগ্রহ। এখানে কৌতূহলের সমার্থক আগ্রহ শব্দটি উল্লেখ করে কৌতূহলের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাই এটি একটি ভ্রান্ত সংজ্ঞা। কারণ এখানে কৌতূহল পদের সংজ্ঞাটিতে একই কথার পুনরাবৃত্তি ঘটেছে। কেননা 'কৌতূহল হলো আগ্রহ' বললে একই বক্তব্যের পুনরাবৃত্তি ঘটে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এর সংজ্ঞাটি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-২ এ নঞর্থক সংজ্ঞা ও দৃশ্যকল্প-৩ এ আপতিক বা অবান্তর সংজ্ঞা প্রতিফলিত হওয়ায় তা যৌক্তিক সংজ্ঞার নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কোনো পদের জাত্যর্থের পূর্ণ বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। যৌক্তিক সংজ্ঞা প্রদানের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। উক্ত নিয়মাবলি লঙ্ঘন করলে যৌক্তিক সংজ্ঞায় অনুপপত্তি দেখা যায়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সংজ্ঞার চতুর্থ নিয়ম ও দৃশ্যকল্প-৩ এ প্রথম নিয়মটি লঙ্ঘিত হয়েছে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সংজ্ঞার চতুর্থ নিয়ম — কোনো পদের সংজ্ঞা, সদর্থকভাবে দেওয়া সম্ভব হলে সংজ্ঞায় কখনই নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না। এ নিয়মটি লঙ্ঘন করে শৈশব কী' তা না বলে শৈশব কি নয়' তাই বলা হয়েছে। তাই এখানে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মটি লঙ্ঘন করে নঞর্থকভাবে সংজ্ঞা প্রদান করায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। আবার, দৃশ্যকল্প-৩ এ সংজ্ঞার প্রথম নিয়ম — যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে; তার চেয়ে বেশিও নয়, কমও নয়। এ নিয়মটি লঙ্ঘন করে শিমূলকে লাল রংয়ের ফুল হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই এখানে আপতিক বা অবান্তর সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা 'লাল রং হচ্ছে শিমুল ফুলের জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর একটি সংজ্ঞায় উল্লেখিত অতিরিক্ত গুণটুকু যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে আপতিক বা অবান্তর সংজ্ঞা বলে। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর নঞর্থক সংজ্ঞা ও দৃশ্যকল্প-৩ এর আপতিক বা অবান্তর সংজ্ঞা যথাক্রমে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ ও প্রথম নিয়ম লঙ্ঘনকে নির্দেশ করছে। তাই যৌক্তিক সংজ্ঞার ভ্রান্ত প্রয়োগে এ জাতীয় অনুপপত্তিমূলক সংজ্ঞার সৃষ্টি হয়৷
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।