দৃশ্যকল্প-২ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ যৌক্তিক সংজ্ঞার রূপক অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। আর এক্ষেত্রে সংশ্লিষ্ট পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। অর্থাৎ, কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার জন্য নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এই নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে । উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ সংজ্ঞা প্রদান করা হয়েছে, ম্যারাডোনা হলেন ফুটবলের কিংবদন্তি। এখানে ম্যারাডোনাকে রূপক অর্থে 'ফুটবলের কিংবদন্তি' হিসেবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ, এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এ রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর