দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে তা নির্ণয় করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার অনুপপত্তি চক্রক সংজ্ঞা বিষয়টি প্রকাশ পেয়েছে। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মানুসারে 'সংজ্ঞায় কোনো পদের প্রতিশব্দ বা সমার্থক ভাষা ব্যবহার করা যাবে না'। এই নিয়ম লঙ্ঘন করলে সংজ্ঞায় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- 'গাছ হয় বৃক্ষ', 'টাকা হয় অর্থ ইত্যাদি। এসব দৃষ্টান্তে একই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে। ফলে সংজ্ঞায় নতুন কিছুই বলা হয়নি। এতে সংজ্ঞেয় পদের অর্থ মোটেই সুষ্পষ্ট হয়নি। বরং একই শব্দ একই আবর্তে ফিরে আসায় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, কৌতূহল হলো আগ্রহ। এখানে কৌতূহলের সমার্থক আগ্রহ শব্দটি উল্লেখ করে কৌতূহলের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাই এটি একটি ভ্রান্ত সংজ্ঞা। কারণ এখানে কৌতূহল পদের সংজ্ঞাটিতে একই কথার পুনরাবৃত্তি ঘটেছে। কেননা 'কৌতূহল হলো আগ্রহ' বললে একই বক্তব্যের পুনরাবৃত্তি ঘটে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এর সংজ্ঞাটি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে তা নির্ণয়…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর