“উদ্দীপকে ফাহাদ দ্বীপের বর্ণনা দিয়েছে, সংজ্ঞা দেয়নি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আলোচ্য উদ্দীপকে ফাহাদ দ্বীপ সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছে তা কোনো সংজ্ঞা নয়, রর্ণনা। কেননা কোনো পদের সংজ্ঞা প্রদান করতে হলে যে প্রক্রিয়া অনুসরণ করে সংজ্ঞা প্রদান করতে হয় তা ফাহাদ করেনি। কোনো পদের সংজ্ঞা প্রদান করতে হলে ঐ পদটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয় আসন্নতম জাতি হলো সংশ্লিষ্ট পদটির নিকটতম বৃহত্তম জাতি এবং বিভেদক লক্ষণ ঐ পদটির আবশ্যিক ও অনিবার্য গুণাবলি । কিন্তু উদ্দীপকে ফাহাদ যে বক্তব্য প্রদান করেছে সেখানে এসবের উল্লেখ নেই। সেখানে যে বিবরণ বা বক্তব্য প্রদান করা হয়েছে তা বর্ণনার বিভিন্ন দিককে প্রকাশ করেছে। যেমন— ১. ঐ বক্তব্যে দ্বীপের স্বরূপ প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। ২. বিষয়টি সম্পর্কে একটি সাধারণ ধারণা প্রকাশ করা হয়েছে ৩. দ্বীপের বিভিন্ন রকম উপযোগিতা প্রকাশ করা হয়েছে। ৪. দ্বীপের গুরুত্ব প্রকাশ করা হয়েছে। ৫. দ্বীপের বিভিন্ন দিকের প্রয়োজনীয়তার কথা প্রকাশ করা হয়েছে। তাই দেখা যায়, ফাহাদ দ্বীপ সম্পর্কে যে ধারণা ব্যক্ত করেছে তা হচ্ছে বর্ণনা, সংজ্ঞা নয়। এ কারণে দ্বীপ সম্পর্কে তার বক্তব্য স্পষ্ট হয়নি। যদিও বিভিন্ন দিক থেকে বর্ণনার গুরুত্ব রয়েছে, তবুও বর্ণনা কোনো অবস্থাতেই সংজ্ঞার সমতুল্য নয়। সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
“উদ্দীপকে ফাহাদ দ্বীপের বর্ণনা দিয়েছে, সংজ্ঞা দেয়নি পাঠ্যবইয়ের আ…
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর