দৃশ্যকল্প-১ সংজ্ঞা নয় বর্ণনা— উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: 'দৃশ্যকল্প-১ সংজ্ঞা নয় বর্ণনা'— উক্তিটি যথার্থ। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে যথার্থ যুক্তি গঠনের জন্য যুক্তিবাক্যে ব্যবহৃত পদসমূহের অর্থকে সুষ্পষ্ট করে উপস্থাপন করার প্রক্রিয়া। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুষ্পষ্ট ও সুনির্দিষ্ট করা। এ কারণে যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থকে সুষ্পষ্টভাবে ব্যক্ত করা হয়। তাই সংজ্ঞা হয় সুস্পষ্ট ও সুনির্দিষ্ট এবং সবসময় একই হয়ে থাকে। অন্যদিকে, কোনো পদের উপলক্ষণ অথবা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশ বিশেষের সাথে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলা হয়। বর্ণনায় উপলক্ষণ (Proprium) বা অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করে সংশ্লিষ্ট পদের বিবৃতি দেওয়া হয়। এক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয় না। বর্ণনা সুনির্ধারিত বা সুনির্দিষ্ট নয়। তাই বর্ণনা ব্যক্তিভেদে আলাদা হয় বলে এটি একটি লৌকিক প্রক্রিয়া। এ কারণে সংজ্ঞা ও বর্ণনা একটি থেকে অন্যটি পৃথক । উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, বাবা হলেন প্রথম শিক্ষক, আশ্রয় ও একটি বৃক্ষ। এখানে 'বাবা' পদটির জাত্যর্থের কোনোরূপ উল্লেখ না করে একটি সাধারণ বিবৃতি প্রকাশ পেয়েছে। তাই এটি সংজ্ঞা না হয়ে বর্ণনার একটি দৃষ্টান্ত হয়েছে। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সংজ্ঞার মূল বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত থাকায় এবং বর্ণনার মূল বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাওয়ায় এটি সংজ্ঞা না হয়ে বর্ণনা হয়েছে ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ সংজ্ঞা নয় বর্ণনা— উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর