উদ্দীপকের ফাহাদের কথায় রাহাত স্পষ্ট ধারণা পায়নি কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফাহাদের কথায় রাহাত স্পষ্ট ধারণা পায়নি । কারণ ফাহাদ দ্বীপের সংজ্ঞার পরিবর্তে বর্ণনা দিয়েছে। বর্ণনা যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। একটি পদের মধ্যে বিভিন্ন ধরনের গুণ থাকতে পারে। এদের মধ্যে কিছু গুণ হলো— জাত্যর্থ, কিছু গুণ হচ্ছে উপলক্ষণ এবং কিছু গুণ হলো অবান্তর লক্ষণ। কোনো পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশের মাধ্যমে যখন পদটিকে স্পষ্ট করা হয় তখন তাকে সংজ্ঞা বলে । আর যখন কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষ বা জাত্যর্থের অংশবিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করা হয় তখন তাকে বর্ণনা বলে । বর্ণনার ক্ষেত্রে কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা সম্ভব হয় না। যেমন— দার্শনিক প্লেটো মানুষ সম্পর্কে বলেছিলেন, “মানুষ হলো পালকহীন দ্বিপদ বিশিষ্ট প্রাণী । ” উক্ত ক্ষেত্রে দেখা যায়, 'প্লেটো মানুষ' পদের সংজ্ঞা প্রদানের পরিবর্তে পদটিকে বর্ণনার মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছেন। এভাবে বর্ণনায় কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা উভয়টি উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ ও বোধগম্য করে প্রকাশ করা হয়। যুক্তিবিদ্যার বর্ণনাকে সংজ্ঞার সমতুল্য হিসেবে উল্লেখ করা যায় না; কিন্তু এর গুরুত্বকেও অস্বীকার করা যায় না
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ফাহাদের কথায় রাহাত স্পষ্ট ধারণা পায়নি কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর