দৃশ্যকল্প ১ ও ২ এর মধ্যকার পার্থক্য আলোচনা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ এ যথাক্রমে অবান্তর সংজ্ঞা ও অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি নির্দেশিত হয়েছে। নিচে অবান্তর সংজ্ঞা ও অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তির মধ্যকার পার্থক্য আলোচনা করা হলো- একটি পদের সংজ্ঞায় উল্লেখিত অতিরিক্ত গুণটুকু যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে আপতিক বা অবান্তর সংজ্ঞা বলে। যেমন- উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'বিড়াল হয় লেজবিশিষ্ট পোষা প্রাণী'। এখানে 'লেজ বিশিষ্ট' গুণটি 'বিড়াল' পদের জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই সংজ্ঞাটিতে আপতিক বা 'অবান্তর সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। আবার, কোন পদের সংজ্ঞায় যদি দেখা যায় যে, সংজ্ঞার্থ পদ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থকে বাড়িয়ে দিচ্ছে, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ অতিব্যাপক সংজ্ঞা বলে বিবেচিত হবে। যেমন— উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'কুকুর হয় প্রভু ভক্ত প্রাণী' । এখানে কুকুরকে প্রভু ভক্ত প্রাণী বলায় অন্যান্য প্রভু ভক্ত প্রাণীও কুকুর শ্রেণির অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। ফলে কুকুরের ব্যক্ত্যর্থ বেড়ে যাচ্ছে। তাই এটি একটি অতিব্যাপক সংজ্ঞা। অবান্তর সংজ্ঞা ও অতিব্যাপক সংজ্ঞার মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। অবান্তর সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়। কিন্তু অতিব্যাপক সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করা হয়। অবান্তর সংজ্ঞায় জাতিগত- অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের উল্লেখ থাকে। অপরদিকে, অতিব্যাপক সংজ্ঞায় এমন কোনো নিয়ম নেই। আবার, অতিব্যাপক সংজ্ঞায় সংজ্ঞার্থ পদ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থকে বাড়িয়ে দেয়। কিন্তু অবান্তর সংজ্ঞায় এমনটি ঘটে না। আলোচনা শেষে তাই বলা যায়, অবান্তর সংজ্ঞা ও অতিব্যাপক সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি হলেও একটি অন্যটি থেকে ভিন্ন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প ১ ও ২ এর মধ্যকার পার্থক্য আলোচনা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর