দৃশ্যকল্প-৩ কোন ধরনের সংজ্ঞা? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-৩ এর সংজ্ঞাটি হলো দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ও জটিল ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- 'বটবৃক্ষ হচ্ছে জটাজট লাঞ্ছিত সবিতাতপ নিরোধক মহাস্থবির পাদপ।' এই উদাহরণটি জটিল ভাষায় হওয়ার কারণে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অনুরূপভাবে উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ সংজ্ঞার দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি লক্ষ করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বর্ণিত, চুল হয় নিকষ কালো দীঘল কেশ বিন্যাস। এ সংজ্ঞাটি সবার কাছে বোধগম্য নয়। কারণ এখানে কিছুটা দুর্বোধ্য ভাষা ব্যবহার করে 'চুল' পদের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই সংজ্ঞাটিতে চুলের অর্থ সুস্পষ্ট হওয়ার পরিবর্তে আরও জটিল হয়েছে। এ কারণে এটি দুর্বোধ্য সংজ্ঞার একটি দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ কোন ধরনের সংজ্ঞা? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর