দৃশ্যকল্প-২ ও ৩ এ কি কোনো অনুপপত্তি ঘটেছে? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে দৃশ্যকল্প-২ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। দৃশ্যকল্প-২ এ 'পরীক্ষা নিয়ন্ত্রক' এর সংজ্ঞায় বলা হয়েছে 'যিনি পরীক্ষা নিয়ন্ত্রণ করেন তিনিই পরীক্ষা নিয়ন্ত্রক।' এ বাক্যে একই কথার পুনরুক্তি ঘটেছে। এ কারণে দৃশ্যকল্প-২ এ চক্রক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, দৃশ্যকল্প-৩ এ মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'। এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশ পেয়েছে। এ কারণে দৃশ্যকল্প-৩ এর দৃষ্টান্তটি যৌক্তিক সংজ্ঞা হিসেবে পরিগণিত। চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির মূল কারণ হলো সংজ্ঞেয় পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা। অর্থাৎ চক্রক সংজ্ঞা হলো এক প্রকার ভ্রান্ত সংজ্ঞা। এ কারণে দৃশ্যকল্প-২ এর দৃষ্টান্ত এক প্রকার ভ্রান্ত দৃষ্টান্ত । পরিশেষে বলা যায়, চক্রক সংজ্ঞা ও যৌক্তিক সংজ্ঞা দুটি ভিন্ন সংজ্ঞা। চক্রক সংজ্ঞা ত্রুটিপূর্ণ হলেও যৌক্তিক সংজ্ঞা হলো ত্রুটিমুক্ত সংজ্ঞা। এ কারণেই দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে দৃশ্যকল্প-২ এ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও ৩ এ কি কোনো অনুপপত্তি ঘটেছে? মতামত দাও।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর