দৃশ্যকল্প-১ এ সংজ্ঞার কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সংজ্ঞার আপতিক অনুপপত্তি বা অবান্তর সংজ্ঞা অনুপপত্তির বিষয়টি নির্দেশ করা হয়েছে। কোনো পদের সংজ্ঞায় উল্লেখিত অতিরিক্ত গুণটুকু যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম আপতিক বা অবান্তর সংজ্ঞা। যেমন— মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব। এখানে অতিরিক্ত 'দ্বিপদ' গুণটি মানুষ পদের জাত্যর্থ না হয়ে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হওয়ায় আপতিক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, বিড়াল হয় লেজবিশিষ্ট পোষা প্রাণী' । এখানে 'লেজ বিশিষ্ট' গুণটি 'বিড়াল” পদের জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই বলা যায়, সংজ্ঞাটিতে আপতিক বা অবান্তর সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সংজ্ঞার কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর