সিক্তা ও রিক্তার বক্তব্যগুলোর মধ্যে কি কোন পার্থক্য আছে? বিশ্লেষণ করো।
উত্তর: সিত্তা ও রিক্তার বক্তব্যগুলোয় যথাক্রমে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা প্রকাশ পাওয়ায় উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে যথার্থ যুক্তি গঠনের জন্য যুক্তিবাক্যে ব্যবহৃত পদসমূহের অর্থকে সুস্পষ্ট করে উপস্থাপন করার প্রক্রিয়া। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা। এ কারণে যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়। তাই সংজ্ঞা হয় সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। এ কারণে সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। তাই এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। অন্যদিকে, কোন পদের উপলক্ষণ অথবা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশ বিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলা হয়। বর্ণনায় উপলক্ষণ (Proprium) বা অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করে সংশ্লিষ্ট পদের বিবৃতি দেওয়া হয়। এক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয় না। বর্ণনা সুনির্ধারিত বা সুনির্দিষ্ট নয়। তাই বর্ণনা ব্যক্তিভেদে আলাদা হয় বলে এটি একটি লৌকিক প্রক্রিয়া। এ কারণে সংজ্ঞা ও বর্ণনা একটি থেকে অন্যটি পৃথক। উদ্দীপকের সিত্তার বক্তব্যে বলা হয়েছে, টমেটো হয় টক জাতীয় রসালো সবজি'। এখানে 'টমেটো' 'পদটির সম্পূর্ণ গুণ প্রকাশ পেয়েছে। তাই এটি একটি যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত। কিন্তু রিক্তার বক্তব্যে টমেটোর জাত্যর্থের কোনোরূপ উল্লেখ না করে একটি সাধারণ বিবৃতি প্রকাশ পেয়েছে । তাই এটি বর্ণনার একটি দৃষ্টান্ত। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের সিক্তার কথায় 'যৌক্তিক সংজ্ঞা ও রিক্তার কথাগুলোর দ্বারা 'বর্ণনা' প্রকাশ পাওয়ায় উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সিক্তা ও রিক্তার বক্তব্যগুলোর মধ্যে কি কোন পার্থক্য আছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর