দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার কোনো অনুপপত্তি ঘটেছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে— 'কোনো পদের সংজ্ঞা দিতে হলে সংজ্ঞেয় পদ থেকে সংজ্ঞার্থ পদকে অধিক স্পষ্ট হতে হবে, কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' সংজ্ঞার এ নিয়মটি লঙ্ঘন করে সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তা-ই রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন— 'জীবন একটি রঙ্গমঞ্'। এখানে 'জীবন' পদের অর্থ প্রকাশ করতে 'রঙ্গমঞ্চ' নামক রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। এর ফলে 'জীবন' পদের সংজ্ঞার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়েছে। সংজ্ঞার অনুরূপ অনুপপত্তি লক্ষ করা যায় উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'শিক্ষা হলো মনের চোখ।' এখানে শিক্ষার সংজ্ঞা প্রদানে আবশ্যিক বৈশিষ্ট্য বা জাত্যর্থ প্রকাশ না করে শিক্ষাকে রূপকভাবে 'মনের চোখ' বলে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার কোনো অনুপপত্তি ঘটেছে কি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর