রাতুলের বক্তব্য যৌক্তিক সংজ্ঞার কোন বিষয়টি ব্যক্ত করে? ব্যাখ্যা করো।
উত্তর: রাতুলের বক্তব্য যৌক্তিক সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা বিষয়টি ব্যক্ত করে। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেমন- 'মানুষ নয় চতুষ্পদী জীব'। এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে মানুষ কী তা না বলে মানুষ কী নয় তাই বলা হয়েছে। তাই সংজ্ঞাটিতে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অনুরূপ অনুপপত্তি উদ্দীপকের রাতুলের বক্তব্যেও পরিলক্ষিত হয়। উদ্দীপকের রাতুল বললো, 'টমেটো নয় আপেল'। এখানে 'টমেটো'র সংজ্ঞা দিতে গিয়ে 'আপেল নয়' শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রাতুলের বক্তব্য যৌক্তিক সংজ্ঞার কোন বিষয়টি ব্যক্ত করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর