উদ্দীপকে রাফির বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাফির বক্তব্যে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দেওয়া হবে সে পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ পদটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়া যৌক্তিক সংজ্ঞা প্রদানের জন্য কতগুলো নিয়ম আবশিকভাবে পালন করতে হয়। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুযায়ী, যৌক্তিক সংজ্ঞায় অবশ্যই একটি পদের পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করতে হবে। জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করতে পারবে না। অর্থাৎ কোনো ক্ষেত্রে পদের জাত্যর্থ ছাড়া এর অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে কোনো উপলক্ষণ উল্লেখ করা হলে তা বাহুল্য দোষ বলে বিবেচিত হবে। যার ফলে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকে রাফি মানুষ পদের সংজ্ঞায় মানুষকে বুদ্ধিবৃত্তিসম্পন্ন মরণশীল জীব হিসেবে যে বক্তব্য প্রদান করেছে এতে মানুষ পদের অতিরিক্ত উপলক্ষণ মরণশীল গুণটি উল্লেখ করায় বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা কোনো পদের সংজ্ঞেয় জাত্যর্থের অতিরিক্ত গুণ উপলক্ষণের উল্লেখ করলে সংজ্ঞায় বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রাফির বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর