মামুনের বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।।
উত্তর: উদ্দীপকের মামুনের সংজ্ঞাটিতে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম অমান্য করে কেবল আংশিক জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ-সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য ঐ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যাবে না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম অমান্য করে কোনো পদের সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বলে। কেননা এখানে সংশ্লিষ্ট পদটির ব্যক্ত্যর্থের চেয়ে সংজ্ঞায় প্রকাশিত ব্যক্ত্যর্থ অনেক বেশি হয়ে থাকে। উদ্দীপকের মামুন 'মানুষ' পদের সংজ্ঞায় 'মানুষ হয় জীব' বলে সংজ্ঞা প্রদান করেছে। এখানে মামুন 'মানুষ' পদটির আংশিক জাত্যর্থ উল্লেখ করেছে এবং সংশ্লিষ্ট পদটির ব্যত্ত্যর্থের চেয়ে সংজ্ঞায় প্রকাশিত ব্যক্ত্যর্থ বেশি হয়েছে। তাই উদ্দীপকের মামুনের সংজ্ঞায় অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
মামুনের বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর